Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জামশেদপুরের পর চেন্নাই, ফের পয়েন্ট নষ্ট মোহনবাগানের

জামশেদপুরের পর চেন্নাই, ফের পয়েন্ট নষ্ট মোহনবাগানের

Online Desk জানুয়ারি 22, 2025
untitled-design-1.png

ওঙ্কার ডেস্কঃ ডার্বি জয়ের পর আরও এক ম্যাচে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। জামশেদপুরের পর চেন্নাই পর পর দু’ম্যাচ ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। চেন্নাইয়ান এর বিরুদ্ধেও একের পর এক সুযোগ নষ্ট করল মোহনবাগান । আক্রমণের পর আক্রমণ করেও গোলের মুখ দেখল না বাগান শিবির।
প্রশ্ন উঠেছে মোহনবাগান কোচ মোলিনার পরিকল্পনা নিয়ে। এই ম্যাচের শুরুতে মাঝমাঠ ও আক্রমণভাগের চার ফুটবলার বদলে দেন তিনি। মোলিনা হয়তো ভেবেছিলেন, পরিকল্পনা বদলে ফল আসবে।কিন্ত হল উল্টো বিপত্তি। যে দলকে আটকাতে কয়েক দিন আগেও বেগ পেতে হচ্ছিল বিপক্ষের দলগুলিকে, সেই দলকেই অনেক বেশি মন্থর দেখাল এই ম্যাচে।
খেলার শুরু থেকেই চেন্নাইয়ানকে চাপে রেখেছিল মোহনবাগান। পেত্রাতোস,আশিস রাই ও শুভাশিস বসুকে প্রতিরোধ করার জন্য চেন্নাইয়িনের কোচ ওয়েন কয়েল ঢেলে সাজিয়েছিলেন রক্ষণ । সেই রক্ষণ ভাঙতে পারেনি বাগান শিবির। আক্রমণ হলেও আসছিল না গোল।
চেন্নাইয়ান ঘরের মাঠেও হয়তো ১ পয়েন্টের জন্যই নেমেছিল। দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলল তারা। মাঝমাঠে ও ডিফেন্সে খেলে সময় নষ্ট করলেন চেন্নাইয়ান এর ফুটবলাররা। বাধ্য হয়ে জেসন কামিংসকেও নামিয়ে আনেন বাগান কোচ।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও লিগের এমন পরিস্থিতিতে দলের এই অবস্থা চিন্তা বাড়ছে সবুজ-মেরুন সমর্থকদেরও।

Post Views: 133

Continue Reading

Previous: শেয়ার হস্তান্তর দ্রুত, মহামেডান ক্লাবের ইনভেস্টর সমস্যা মেটার অপেক্ষা
Next: ‘দক্ষ কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে আসুন’, এইচ ১ বি ভিসা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.