Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফএসডিএলের কাছে মোহনবাগান

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফএসডিএলের কাছে মোহনবাগান

Online Desk জানুয়ারি 27, 2025
untitled-design-17.png

ওঙ্কার ডেস্কঃ আইএসএলে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে বারবার এফএসডিএলের শরণাপন্ন হয়েছে ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গলকে নিয়ে এফএসডিএলকে চিঠি দিচ্ছে মোহনবাগান। তাদের অভিযোগ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে নিয়ম লঙ্ঘন করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচে যুবভারতীতে একটি টিফোয় লাল হলুদ সমর্থকরা তুলে ধরেন আইএসএলের ফিরতি ডার্বির একটি দৃশ্য। পিভি বিষ্ণুর একটি শট লাগে আপুইয়ার হাতে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন সেটা পেনাল্টি ছিল। কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি। ওই দৃশ্যের সঙ্গেই মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং বাগান সচিব দেবাশিস দত্তের কার্টুন আঁকা হয়। তাঁদের কার্টুন বলছে, ‘ডার্বি থেকে আমার তিন পয়েন্ট চাই।’ উত্তরে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলছেন, ‘ওকে স্যর’। মাঠে থাকা রেফারি বলছেন, ‘পেনাল্টি দিলাম না। এবার আমার পুরস্কার দিন।’ এটা নিয়ম বহিঃভ্রুত বলে চিঠি দিয়ে এফএসডিএলকে অভিযোগ করছে মোহনবাগান। যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছেন, ‘কে কী পোস্টার নিয়ে মাঠে আসছে মোহনবাগানের সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা এখন লিগ শিল্ড জেতার দিকে মন দিচ্ছি। প্রাক্তন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, রেফারির সিদ্ধান্ত তো খেলারই অঙ্গ। ইস্টবেঙ্গল তো রেফারির ভুলেই সুপার কাপ পেয়েছে সেই সুপার কাপ ফেরত দিয়ে দিক। আমার পক্ষে হলে ভালো নাহলে খারাপ। অনেক সিদ্ধান্ত আমাদেরও বিরুদ্ধে যায় তা বলে এমন কার্টুন এঁকে স্পোর্টিং স্পিরিট নষ্ট করা উচিত নয়।

Post Views: 188

Continue Reading

Previous: নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার দুজন রোহিঙ্গা
Next: কল থাকলেও জল পড়েনা, পুকুরের জলই ভরসা আড়াই হাজার হিঙ্গলগঞ্জবাসীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.