Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সিএবি মসনদে ফের সৌরভ, ভোটের আগে নিজের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া লড়াই মহারাজের (ওঙ্কার এক্সক্লুসিভ)

সিএবি মসনদে ফের সৌরভ, ভোটের আগে নিজের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া লড়াই মহারাজের (ওঙ্কার এক্সক্লুসিভ)

Online Desk ফেব্রুয়ারি 7, 2025
untitled-design-19.png

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ ভোট বড়ো বালাই। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের দেখলে অনেকেই এই কথা বলেন। বাংলা ক্রিকেটেও এখন তেমনই চিত্র। বহুদিন বাংলা দলে কোনো ট্রফির দেখা নেই। কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে ভোট যত এগিয়ে আসছে ঘর গোছানোর পালা চলছে বাংলা ক্রিকেটের প্রশাসনিক মহারাথীদের। তালিকায় সবার শীর্ষে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বর মাসে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সিএবি সভাপতি হিসেবে মেয়াদ ফুরিয়ে যাবে।
সৌরভের থেকে বিজেপিতে যোগ দেওয়ার কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে বিসিসিআই তাকে ২০২২ সালেই বোর্ড সভাপতি পদ থেকে ছেঁটে ফেলেছিল। আগামী কয়েকবছর ভারতীয় বোর্ডে সৌরভের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই নেই। ফলে সেপ্টেম্বর মাসে কোনো অঘটন না ঘটলে ফের একবার সিএবি সভাপতি পদে বসবেন মহারাজ। সচিব হিসেবে বসতে পারেন তার ঘনিষ্ট বন্ধু সঞ্জয় দাস। এছাড়াও সহ সভাপতি পদে প্রাক্তন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তদের নাম শোনা যাচ্ছে।
সৌরভের জন্য নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পূর্ণ সমর্থন নিশ্চিত। তবুও কোনও খামতি ছাড়ছেন না সৌরভ। সিএবির সব অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। বিভিন্ন ছোটখাটো বিষয়ে খবর নিচ্ছেন। এমনকি গড়ের মাঠে সিএবি লিগের ম্যাচও দেখতে যাচ্ছেন।এত ঘনঘন সৌরভকে ময়দানমুখি শেষ কবে দেখা গেছে সত্যিই জানা নেই।এরিয়ান ক্লাবের সভাপতিও কিছুদিন আগে হয়েছেন। সৌরভ কোনো নির্বাচন চাইছেন না সিলেকশন হোক সেটাই চাইছেন মহারাজ, তাই আগে থেকে নিজের জায়গা পাকাপোক্ত করছেন মহারাজ। খুব বড় অঘটন না ঘটলে আগামী সেপ্টেম্বর মাসে সিএবি মসনদে মহারজকে দেখা যে কেবলমাত্র সময়ের অপেক্ষা সেটা বলাই যায়।

Post Views: 218

Continue Reading

Previous: আরজি কর মামলায় রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টের
Next: মুজিবের বাড়ি ভাঙা দুর্ভাগ্যজনক, বিবৃতিতে জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব রণধীর  জয়সওয়াল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.