Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইডেনে সহজ জয় ভারতের, স্বস্তির হাসি হেডস্যার গম্ভীরের মুখে

ইডেনে সহজ জয় ভারতের, স্বস্তির হাসি হেডস্যার গম্ভীরের মুখে

Online Desk জানুয়ারি 23, 2025
WhatsApp-Image-2025-01-23-at-09.59.55_3758f1ee.jpg

ওঙ্কার ডেস্ক: টেস্টে লাগাতার হারের পর পয়া ইডেনেই হাসি ফুটল ভারতীয় কোচ গৌতম গম্ভীরের মুখে। ইংল্যান্ডের থেকে সহজ জয় ছিনিয়ে নিল ভারত। বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে ভর করে জয় পেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। চোট সারিয়ে দলে ফিরলেও এদিন আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না মহম্মদ শামি। তাঁর পরিবর্তে দলে আস্থা রাখল তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির উপর।

ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রেখেছিল ভারতীয় দল। প্রথম ওভারে বিস্ফোরক ওপেনার ফিল সল্টকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ। ভারতীয় হিসাবে টি-২০তে সর্বোচ্চ উইকেটপ্রাপক যুজবেন্দ্র চাহালের নজির। এদিন সেই রেকর্ড ও ছুঁয়ে ফেললেন তিনি। পরের ওভারে বল করতে এসেই আউট করেন বেন ডাকেটকে। অর্শদীপের জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে বিপাকে ফেলেন ভারতের তিন স্পিনার। তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। জোড়া উইকেট যায় অক্ষর প্যাটেলের ঝুলিতে। কোনও উইকেট না পেলেও টাইট বোলিং করেন রবি বিষ্ণোইও। ভারতীয় স্পিনারদের সামনে দিশেহারা ইংল্যান্ড ২০ ওভারের শেষে পৌঁছয় ১৩৩ রানে।
ব্যাট করতে নেবে রূদ্রমুর্তি ধারণ করেন ওপেনার অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রান করেন তিনি। আরেক ওপেনার সঞ্জু স্যামসন করেন ২৬ রান। ১৯ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মাও। ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়লাভ করে ভারত।

ইডেন এবং কলকাতা বরাবরই গৌতম গম্ভীরের খুব প্রিয়। বহুদিন ছিলেন কলকাতার অধিনায়ক, পরে মেন্টর। দুবারই তাকে নিরাশ করেনি ইডেন আর কলকাতা । এবারও ভারতীয় কোচকে হাসি মুখেই ফেরাল ক্রিকেটের নন্দন কানন।

Post Views: 106

Continue Reading

Previous: ফের বৃষ্টির সম্ভাবনা, জাঁকিয়ে শীতে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝার
Next: সংরক্ষণের অভাবে ধুঁকছে নেতাজির স্মৃতি বিজড়িত পাঁচফুপির জমিদার বাড়ি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.