Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অভিষেক শর্মার থেকে ভালো ইনিংস দেখেননি, ভারতের সিরিজ জয়ের পরে বললেন গম্ভীর

অভিষেক শর্মার থেকে ভালো ইনিংস দেখেননি, ভারতের সিরিজ জয়ের পরে বললেন গম্ভীর

Online Desk ফেব্রুয়ারি 3, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক- ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ অর্থাৎ টি২০ ম্যাচে ১৫০ রানে জয় পেলো টিম ইন্ডিয়া। সিরিজ যদিও আগেই জিতে নেয় ভারত। তবে এদিন অভিষেক শর্মার ব্যাটিং ছিল অনবদ্য।অভিষেক শর্মা ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শিভম দুবের ১৩ বলে ৩০ দ্রুত রান তুলতে সাহায্য করে ভারতকে। ২০ ওভারে ২৪৮ রানের বিশাল লক্ষ্য ইংল্যান্ডের কাছে। এদিন আবার ৪৪৪ দিন পর আন্তর্জাতিক স্তরে উইকেট পেলেন মহম্মদ শামি। আউট করলেন বিপজ্জনক বেন ডাকেটকে। শামি ২৫ রান দিয়ে তিনটি এবং অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, শিভম দুবে নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন রবি বিষ্ণোই।ইংল্যান্ড ৯৭ রানেই শেষ। ৪-১ ব্যবধানে সিরিজ ভারতের। আগামী ৬ ফেব্রুয়ারী ভারত ইংল্যান্ড ৩ ম্যাচের একদিনের সিরিজ শুরু। ভারতের এই জয়ের পরে কোচ গৌতম গম্ভীর বললেন,’টি২০-তে এর চেয়ে ভালো শতরান আগে দেখিনি। বিশেষ করে যেখানে বোলাররা ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বল করছেন।আমরা যে নির্ভীকভাবে ক্রিকেট খেলছি সেটাই জারি থাকবে। অভিষেক শর্মার মতো প্লেয়ারদের পাশে সব সময় থাকা হবে। এই তরুণ ক্রিকেটারদের প্রতি ধৈর্য্যশীল থাকতে হবে। কেন না, এঁরা সকলেই নির্ভীক ক্রিকেট খেলার আদর্শ মেনে চলেন।
আমরা এমনভাবেই টি২০ খেলতে চাই। ক্রিকেটে হারার ভয় পাই না। হাই রিস্ক, হাই রিওয়ার্ড ক্রিকেট খেলে থাকি। আমাদের দলের ক্রিকেটাররা সেই লক্ষ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। টি২০ দলে আমাদের আদর্শের ভিত্তি হলো নিঃস্বার্থ ও নির্ভীকভাবে খেলা। গত ছয় মাস ধরে সকলে সেটাই করে আসছেন।’

Post Views: 85

Continue Reading

Previous: বাগদেবীর আরাধনার মাঝেই মহিলাকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা জয়নগরে
Next: শীতের শেষেও রাজ্যে কুয়াশার দাপট, শীতের আমেজ থাকলেও বাড়বে উষ্ণতা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.