Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৬০ কোটি টাকা খোরপোশে বিবাহ বিচ্ছেদ যুজবেন্দ্র-ধনশ্রীর, কারণ কি শ্রেয়স ? তুঙ্গে জল্পনা

৬০ কোটি টাকা খোরপোশে বিবাহ বিচ্ছেদ যুজবেন্দ্র-ধনশ্রীর, কারণ কি শ্রেয়স ? তুঙ্গে জল্পনা

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
untitled design (12)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ প্রেম এবং বিচ্ছেদ এই নিয়ে মাঝে মধ্যেই জল্পনায় থাকে ভারতীয় ক্রিকেটাররা। আজহারউদ্দিনের সময় থেকে আজ অবধি বহু ভারতীয় ক্রিকেটারদের বিয়ে ভাঙতে দেখেছে ভারতীয় জনতা। এবার সেই তালিকায় জুড়ল এক নতুন নাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার। যদিও এ বিষয়ে কোথাও মুখ খোলেননি কেউই।
বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে এই নিয়ে জল্পনা চলছিল। দুজনেই নিজেদের ইন্সটাগ্রাম আক্যাউন্ট থেকে সরিয়ে দিয়েছিল একে অপরের ছবি। এবং এ বছরের শুরুর দিকে একটি পোস্ট করেন যা দেখে আরও জোরালো হয় সন্দেহের তীর।
সূত্র মারফত জানা গিয়েছে, আদালতে ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, দুজনের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই। বিগত ১৮ মাস ধরে তারা আলাদা থাকছেন নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে। জানা গিয়েছে, আদালতে পাকাপাকি ভাবে ডিভোর্স হয়েও গিয়েছে তাদের। এবং ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে ধনশ্রীকে দিতে হয়েছে ৬০ কোটি টাকা।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে আরেক ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও ধনশ্রী ভার্মার একসাথে নাচ প্র্যাকটিস করার ভিডিও প্রকাশ্যে আসতে ,তা নিয়ে শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। জল্পনা উঠেছিল তাহলে কি শ্রেয়সের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছেন ধনশ্রী ? তবে তারপরে তিনজনকে একসাথে দেখা গেছে বহুবার। কিন্তু বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসার পর ফের শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবার কোন নতুন সম্পর্কের কারনে বিবাহ বিচ্ছেদ। নাকি পুনারবৃত্তি হতে চলেছে দীনেশ কার্তিক-মুরলী বিজয়ের ঘটনার।

Post Views: 149

Continue Reading

Previous: ‘অপারেশন ডেভিল হান্ট’, বাংলাদেশে ১৪ দিনে গ্রেফতার ৭ হাজারের বেশি
Next: সন্তানসম পোষ্যের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়লেন লেখিকা তসলিমা নারসিন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.