Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২১ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল, কলকাতাবাসীর জন্য সুখবর শোনালেন রাজীব শুক্লা

২১ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল, কলকাতাবাসীর জন্য সুখবর শোনালেন রাজীব শুক্লা

Online Desk জানুয়ারি 13, 2025
Untitled-design-3.png

ওঙ্কার ডেস্কঃ ২১ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল। গতকাল মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। ৬৬ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট এবং শেষ হবে ২৫ মে। টুর্নামেন্টের উদ্বোধন হবে কলকাতায় এবং ফাইনাল ম্যাচ ও খেলা হবে কলকাতায়। যেহেতু, ২০২৪ এর আইপিএল জয় করেছিল কলকাতা তাই এ বছরের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়।
অন্যদিকে এবারের নিলামে, সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। এছাড়াও কলকাতার প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস এবং তাঁকে ইতিমধ্যেই ক্যাপ্টেন ঘোষণা করেছে পাঞ্জাব।
কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নিয়ে জল্পনার অবসান হয়নি এখনও। এবছর কেকেআর মোট ২১ জনকে নিয়ে গড়েছে তাদের দল। আইপিএল নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল তারা তার মধ্যে ছিল রিঙ্কু সিংহ, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রামনদীপ সিংহ। নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর নিয়েছিল ২৩.৭৫ কোটি টাকা দিয়ে। কিন্তু নিজেদের জয়ী ক্যাপ্টেনকে নিতে ঝাঁপায়নি তেমন ভাবে। যে ২১ জনকে নিয়ে শুরু করছে কেকেআর তাদের মধ্যে অধিনায়ক কে হবে সেই নিয়ে জল্পনা ছিল প্রথম থেকেই। যদিও কেকেআরের তরফে জানানো হয়নি তেমন কিছুই।

Post Views: 149

Continue Reading

Previous: দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ট্রাম্প দুষলেন ক্যালিফোর্নিয়া প্রশাসনকে
Next: সোনারপুরে গ্রেফতার ৫ বাংলাদেশী! পলাতক বাড়ির মালিক

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.