Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ‘মোহনবাগানকে রুখতে যা যা করা দরকার, সবই করব’, হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের, ডার্বি নিয়ে সতর্ক মলিনাও

‘মোহনবাগানকে রুখতে যা যা করা দরকার, সবই করব’, হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের, ডার্বি নিয়ে সতর্ক মলিনাও

Online Desk জানুয়ারি 10, 2025
Untitled-design-27.png

ওঙ্কার ডেস্কঃ আগামীকাল ১১ ই জানুয়ারি গুয়াহাটিতে হতে চলেছে বছরের প্রথম ডার্বি। আজ শুক্রবার দুই দলই উড়ে গেছে গুয়াহাটির উদ্দেশে।উড়ে যাওয়ার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ইস্টবেঙ্গল কোচ ব্রুজোন। তিনি জানিয়েছেন, “আমার কোচিং জীবনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এসেছে। শনিবারের ম্যাচটা তার মধ্যে অবশ্যই অন্যতম। তবে কঠিনতম নয়। এটা ঠিকই যে, মোহনবাগান অনেক ভাল ফর্মে থাকা দল। হয়তো এই ম্যাচে তাদের সফল হওয়ার সুযোগই বেশি। তবে ওদের থামানোর জন্য যা যা করা দরকার, সবই করব আমরা”।
এই মুহূর্তে তাঁর দলের প্রধান সমস্যা চোট। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রা অনেকেই চোট পেয়ে মাঠের বাইরে। ফলে মাঠে দলটাও মনের মতো করে সাজাতে পারছেন না তিনি। তবে ম্যাচটা যখন কলকাতা ডার্বি, তখন কোনও দলকেই এগিয়ে রাখতে রাজি নন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তবে মোহনবাগান সুপার জায়ান্ট যে তাদের চেয়ে অনেক ভালো ফর্মে রয়েছে, তা স্বীকার করতে দ্বিধা নেই তাঁর। তিনি বলেন, “এই ধরনের ম্যাচে ‘আন্ডারডগ’ বলে কিছু হয় নাকি? মনে হয় না। আসলে আপনারা বোধহয় আমাকে দিয়ে কিছু কড়া কথা বলাতে চান। তাই এ কথা জিজ্ঞেস করছেন। আমি বলব, এই ম্যাচে দুই দলেরই জেতার সুযোগ ৫০ শতাংশ করে। দুই দলেরই সমস্যা আছে। মোহনবাগানও কয়েকটা ম্যাচে অনেক কষ্ট করে শেষ মুহূর্তে গোল দিয়ে জিতেছে। তাই এই ম্যাচে কেউই এগিয়ে বা পিছিয়ে আছে বলে মনে হয় না”।
অন্যদিকে মোহনবাগান কোচ মলিনা শুক্রবার স্পষ্ট করে দেন। ডার্বিতে নেই অনিরুদ্ধ থাপা, চোটের জন্য প্রায় ১০ ম্যাচের জন্য ছিটকে গেছেন তিনি।তাই অন্য ফরমেশানে দল সাজাতে হচ্ছে মলিনাকে।তবে সেই নিয়ে তেমন কোনও চাপে নেই মোহনবাগান কোচ। তার দলের প্রতিটি খেলোয়াড়ই এখন দুরন্ত ফর্মে রয়েছে, তাছাড়াও চোট সারিয়ে ফিরে আসছেন পেত্রাতস এবং গ্রেগ স্টুয়ার্ট। তবে ইস্টবেঙ্গলকে কোনমতেই হালকা ভাবে নিচ্ছেন না তিনি।

Post Views: 115

Continue Reading

Previous: ‘ভোট আসলেই বিরোধীদের হেনস্থা করে পুলিশ’, শাসক দলকে কটাক্ষ অর্জুন পুত্র পবন সিংয়ের
Next: সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হবে, মার্কিন মুলুকের কর্মীদের জন্যে আসছে নতুন নিয়ম

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.