Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • না ফেরার দেশে মোহনবাগানের ঋষি কাপুর

না ফেরার দেশে মোহনবাগানের ঋষি কাপুর

Online Desk জানুয়ারি 20, 2025
ZDRF.png

ওয়েব ডেস্ক: প্রয়াত প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর। মাত্র ৪৯ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০০১ সালে দিল্লিতে সন্তোষ ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন ঋষি। এরপর মোহনবাগানে আসেন। মোহনবাগানের হয়ে কলকাতা লিগের প্রথম ম্যাচেই গোল করেন।
খুবই প্রচার বিমুখ মানুষ ছিলেন ঋষি কাপুর। আইএফ শিল্ড ফাইনালেও গোল করে মোহনবাগানকে জেতান। সুনীল ছেত্রীর সঙ্গে মোহনবাগানে খেললেও তাঁর কেরিয়ার বেশিদূর এগোয়নি । এদিন ক্রীড়া ঐতিহাসিক হরিপ্রসাদ চট্টোপাধ্যায় জানালেন, ঋষি কাপুর যেমন বিনোদন জগতের হিরো, ফুটবলার ঋষি কাপুর ছিলেন ময়দানের হিরো। দৃষ্টিনন্দন ফুটবল খেলতেন।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, প্রাণোচ্ছ্বল মানুষ ছিলেন ঋষি কাপুর। অকালেই চলে গেলেন। খুবই খারাপ খবর। অনেক স্মৃতি মনে পড়ছে।

ঋষি কাপুরের প্রয়াণ সংবাদ শুনে বিস্মিত তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। তিনি বলছিলেন, ”কাছের মানুষগুলোই হারিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কথাবার্তা হত ফোনে। ভীষণ ভালো সার্ভিস দিয়েছে মোহনবাগানকে। ওকে নিয়ে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কোনও ম্যাচে ওকে কোনও দায়িত্ব দেওয়া হলে আমার নিশ্চিন্ত থাকতাম। খুব দুঃখজনক ব্যাপার।ফেডারেশনের পক্ষ থেকে তার স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

Post Views: 93

Continue Reading

Previous: ফের বিদ্রোহ মহামেডানে, অনুশীলনে অনুপস্থিত খেলোয়াড়দের অনেকেই
Next: সুস্থ হয়ে উঠছেন সইফ মঙ্গলবার ছুটি, সোমবার বয়ান দিতে পারেন অভিনেতা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.