Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বকেয়ার দাবিতে বিদ্রোহে মহামেডান ফুটবলাররা

বকেয়ার দাবিতে বিদ্রোহে মহামেডান ফুটবলাররা

Online Desk জানুয়ারি 15, 2025
WhatsApp-Image-2025-01-15-at-11.04.39-AM.jpeg

ওঙ্কার ডেস্কঃ আইএসএলে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে বিদ্রোহ মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের। মঙ্গলবার বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠে প্রায় এক ঘন্টা দেরীতে অনুশীলনে নামলেন খেলোয়াড়রা।

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে আগের ম্যাচে হারিয়ে রীতিমত চমকে দিয়েছিল মহমেডান। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তার আগে বকেয়ার দাবিতে শোরগোল মহমেডান শিবিরে। ফুটবলারদের অভিযোগ, প্রত্যেকেরই দু’মাসের বেশি বেতন বকেয়া রয়েছে। বাকি রয়েছে তাঁদের অ্যাপার্টমেন্টের ভাড়াও। টানা ব্যর্থতার কারণে এত দিন কিছু বলেননি তারা। বেঙ্গালুরু-কে হারানোর পরেই তাই আর দেরি না করে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন ভানলালজ়ুইডিকা চাকচুয়াক বললেন, ‘‘বকেয়া না মেটালে আমরা অনুশীলনেই নামব না”। সূত্রের খবর, শুধু ফুটবলারদেরই নয়, বকেয়া না পাওয়ায় বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টিমবাস চালক। মঙ্গলবার তাঁকে কিছু অর্থ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

চেন্নাইয়ান ম্যাচের আগে ফুটবলারদের বিদ্রোহ থামাতে আসরে নামেন মহমেডানের চিফ এগজিকিউভ অফিসার (সিইও) রজত মিশ্র। ড্রেসিংরুমে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। প্রতিশ্রুতি দেন বুধবার সকালের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার। সূত্রের খবর, ক্ষুব্ধ ফুটবলারদের কেউ কেউ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ম্যাচের আগে বকেয়া না মেটানো হলে মাঠে নামবেন না তারা। তবে বৈঠকের পরে অনুশীলনে নামেন মিরজালল কাশিমভ-রা।

Post Views: 112

Continue Reading

Previous: উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই
Next: নদীয়ায় এক কৃষককে অপহরণের অভিযোগ বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.