Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জামশেদপুরে দু পয়েন্ট নষ্ট মোহনবাগানের, ড্র করেও শীর্ষেই থাকল সবুজ মেরুন

জামশেদপুরে দু পয়েন্ট নষ্ট মোহনবাগানের, ড্র করেও শীর্ষেই থাকল সবুজ মেরুন

Online Desk জানুয়ারি 18, 2025
WhatsApp-Image-2025-01-18-at-10.36.17_674afbd5.jpg

ওঙ্কার ডেস্ক: ডার্বি জয়ের পর দু পয়েন্ট নষ্ট মোহনবাগানের। জামশেদপুরের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। শুভাশিস বোসের করা গোলে হাফ টাইমের আগে এগিয়ে যায় মোহনবাগান। কিন্ত বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। হাফ টাইমের পর এজের গোলে সমতা ফেরায় জামশেদপুর। যদিও ড্র করেও শীর্ষেই থাকল মোহনবাগান। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। দু নম্বর স্থানে উঠে এল জামশেদপুর।

জামশেদপুরের বিরুদ্ধে প্রথমার্ধে ভালো শুরু করলেও একটির বেশি গোল করতে পারেনি মোহনবাগান। একের পর এক সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা। প্রথমার্ধে অনেকগুলি সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তবে কোনও সুযোগকে কাজে লাগাতে পারেননি জেমি । অনেক সুযোগ নষ্ট করেছেন জেসন কামিংসও। মোহনবাগানের দুরন্ত ফুটবলের সামনে ফিকে দেখাচ্ছিল জামশেদপুরকে । পিছন দিকে পাস দিয়ে মোহনবাগানের ছন্দ নষ্ট করে দিতে চাইছিল তারা। সেই কৌশলে কিছুটা সফলও হয় তারা। তবে প্রচুর সুযোগ পেয়েছিল মোহনবাগান, যা কাজে লাগাতে পারলে হয়তো প্রথমার্ধেই জয় নিশ্চিত করতে পারত সবুজ মেরুন ব্রিগেড ।
প্রথমার্ধে খালিদ জামিলের দল মোহনবাগানের গতির সঙ্গে পাল্লাই দিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে নামার পর পাল্টে যায় তাদের চেহারা । পাল্টা আগ্রাসী হয়ে ওঠে তারা। সেই ঝড় সামলাতে পারেনি মোহনবাগান। চাপের মুখে গোল খেয়ে বসে তারা। এজের গোলে সমতা ফেরায় জামশেদপুর এবং সেই গোলের সুবাদে ১-১ ফলাফলে অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচ।

Post Views: 70

Continue Reading

Previous: শীতে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝার! রাজ্যে উধাও কনকনে ঠাণ্ডা
Next: শীতে বাঁধা পশ্চিমী ঝঞ্ঝার! আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.