Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু, পাত্র কে ?

ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু, পাত্র কে ?

Online Desk ডিসেম্বর 3, 2024
pv-sindhuu.jpg

নিজস্ব প্রতিনিধি, এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন দু’বার অলিম্পিক পদকজয়ী শাটলার৷ বলুন তো কার কথা বলছি? একদম ঠিক ধরেছেন। বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু৷ সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জেতার পরই সিন্ধু জানিয়ে দেন জানুয়ারিতে ফের খেলতে নামবেন। তারই মাঝে সমবার যে খবর প্রকাশ্যে এল, তাতে অনেকেই হতবাক। এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন দু’বার অলিম্পিক পদকজয়ী শাটলার৷ বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু৷ আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন তিনি৷ ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে গ্র্যান্ড রিসেপশন৷ কিন্তু পাত্র কে?পিভি সিন্ধুর ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা ভেঙ্কট দত্ত সাই-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ২৯ বছর বয়সী ব্যাটমিন্টন তারকা৷ সাই বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা৷ পোসিডেস্ক টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন৷ সাই-এর হাত ধরে রাজস্থানে রূপকথার বিয়ে সারতে চলেছেন সিন্ধু৷ খুব কম সময়ে বিয়ে ঠিক হলেও, জাঁকজমকে কোনও খামতি থাকছে না৷ ২০ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে প্রাক বিবাহ পর্ব৷ কাকে স্বামী হিসাবে পছন্দ করেছেন এই ব্যাটমিন্টন তারকা। মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর ২০১৯ সাল থেকে কেরিয়ার শুরু করেন সিন্ধুর হবু স্বামী। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে কর্ম জীবন শুরু। দিল্লি ম্যানেজমেন্টের অংশও ছিলেন তিনি৷ ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের আসর বসছে৷ তার পরেই ফের খেলার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু।

Post Views: 101

Continue Reading

Previous: শান্তিচুক্তির পর উন্নতির পথে ভারত – চিন সম্পর্ক, জানালেন জয়শঙ্কর
Next: ১৯০১ এর পরে উষ্ণতম নভেম্বর ২০২৪ সালেই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.