Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • একাধিক চ্যালেঞ্জ নিয়ে ফের সিএবি মসনদে সৌরভ

একাধিক চ্যালেঞ্জ নিয়ে ফের সিএবি মসনদে সৌরভ

Online Desk সেপ্টেম্বর 23, 2025
IMG-20250923-WA0005.jpg

স্পোর্টস ডেস্ক : সিএবি সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বার্ষিক সাধারণসভার পরেই সিএবিতে এসে দায়িত্ব বুঝলেন সৌরভ। তার সামনে এখন বড়ো চ্যালেঞ্জ আগামী বছর টি২০ বিশ্বকাপের ভালো ম্যাচ আনা থেকে শুরু করে ইডেনে আগামী দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। ১৪ নভেম্বর ইডেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা আসবে খেলতে।খেতাব জয়ের পরে প্রথম তারা ইডেনেই নামবে। সৌরভ বললেন ‘‘আমি আসলে এটা নিয়ে ভাবিনি। হাতে এখনও দু’মাস সময় আছে। একটা ভাল টেস্ট ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন। এটা নিয়ে ভাবব। সব কিছুই রয়েছে— ভাল পিচ, ভাল দর্শক, পরিকাঠামো সবই আছে।’’এছাড়া বোর্ডের নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস সৌরভ বললেন,’বোর্ডের সঙ্গে কথা বলব। ওখানেও নতুন সদস্য। আমি তাকে (নতুন বিসিসিআই সভাপতি) শুভকামনা জানাই। এটা ক্রিকেট খেলার চেয়ে আলাদা হবে। আমি নিশ্চিত যে ও ভাল করবে। শুধু মিঠুন নন, রঘুরাম ভাট-সহ অনেক নতুন কর্মকর্তা রয়েছেন বোর্ডে।’’

এছাড়া সিএবির নতুন স্টেডিয়াম হবে। সৌরভ বললেন,’নয় একর জমির উপর ডুমুরজলা একাডেমি হবে। এটি কল্যাণী একাডেমির মতো হবে। এতে ফ্লাডলাইট এবং অন্যান্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আমরা এমন ক্রিকেটার তৈরি করতে চাই যারা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে পারে।’’

Post Views: 93

Continue Reading

Previous: পুজোর আগে বোনাস,জোড়া লিগ জয় লাল হলুদের
Next: বিজেপির ঘনিষ্ট আসবেন বলে আইপিএল গভনিং কাউন্সিল থেকে বাদ অভিষেক ডালমিয়া

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.