Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর আগে বোনাস,জোড়া লিগ জয় লাল হলুদের

পুজোর আগে বোনাস,জোড়া লিগ জয় লাল হলুদের

Online Desk সেপ্টেম্বর 23, 2025
IMG-20250922-WA0226.jpg

স্পোর্টস ডেস্ক : পুজোর বোনাস ইস্টবেঙ্গলে। আদালতের ক্লিনচিটে লাল হলুদকে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিলো আইএফএ। এদিন দুপুরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত থেকে ইউনাইটেড ম্যাচের আগে গতবারের ট্রফি তুলে দিলো আইএফএ। ইস্টবেঙ্গল প্রেমী ফিরহাদ আশা করছেন ইস্টবেঙ্গলের আরও সাফল্যর। পাশাপাশি ইউনাইটেড কলকাতা ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে ৪১তম ঘরোয়া লিগ জিতল বিনো জর্জের দল। ময়দানে প্রিয় দলের জয় দেখতে মাঠ ভরায় সমর্থকরা। সপ্তাহের প্রথম দিন হলেও হাজার দশেক সাপোর্টার হাজির ছিল। চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের অপেক্ষা ছিল।

ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়ের পর এদিন মাত্র এক পয়েন্ট প্রয়োজন ছিল ইস্টবেঙ্গলের। দুই ম্যাচে কলকাতার প্রধানের পয়েন্ট ছিল ৬। সেখানে ইউনাইটেডের পয়েন্ট ছিল ৪। ম্যাচের পরে উড়লো আবির জ্বলল মশালও। সমর্থকরা রেলিং পেরিয়ে মাঠে ঢুকে জয় উপভোগ করলেন। পাশাপাশি ইলিশ দিয়ে লাল হলুদ কোচ আর ফুটবলাররা সেলিব্রেশন করলেন।ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন,’আমি খুশি। দুইবছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আমরা। এটি একটি ঐতিহ্যবাহী লিগ। নিতুদা এবং সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজোকে ধন্যবাদ। সিনিয়র খেলোয়াড় দেওয়ার জন্য। পাশাপাশি গোলকিপিং কোচকে ও ধন্যবাদ। শুরুর দিকে দলের মধ্যে চোট আঘাতের সমস্যা ছিল। তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে। আমরা যথেষ্ট ভালো খেলে পয়েন্ট অর্জন করে সুপার সিক্সে এসেছিলাম। সিনিয়র দলকে সাফল্য পাওয়ানোর জন্য খেলোয়াড়দের প্রমোট করতে হবে। কিভাবে সেটা করা হবে সেই নিয়ে আমরা আলোচনা করব।’এদিকে লাল হলুদ ফুটবলার পিভি বিষ্ণু বললেন,’আমার মনে হয়, আইএসএলের থেকে কলকাতা লিগ কঠিন। অল্প সময়ের টুর্নামেন্ট। তারমধ্যে একটা দুটো ম্যাচে হারলেই লিগ কঠিন হয়ে যায়। তারওপর বিভিন্ন মাঠে খেলতে হয়। একাধিক জায়গায় খেলা পড়ে। মানিয়ে নিতে সমস্যা হয়। সব মিলিয়ে কলকাতা লিগ মোটেই সহজ নয়। আমার কাছে আইএসএলের থেকে কঠিন।’

Post Views: 101

Continue Reading

Previous: বৃষ্টি পরিস্থিতি, কেন হল এমন ?
Next: একাধিক চ্যালেঞ্জ নিয়ে ফের সিএবি মসনদে সৌরভ

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.