স্পোর্টস ডেস্ক : বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে সূর্যকুমার যাদবের টসের সময় পাক অধিনায়কের সঙ্গে হাত না মেলানো থেকে ম্যাচের পরে পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক না করা এই বিতর্কতে সরব ক্রিকেট বিশ্ব। আইসিসির কাছে পিসিবি চিঠিও দিচ্ছে। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ‘এটা সূর্য কুমার দলের অধিনায়ক ওই বলতে পারবে কেনো করলো। আমি এতদূর থেকে বলতে পারবো না। তবে সন্ত্রাস যেমন বন্ধ হওয়া দরকার ক্রিকেটও দুই দেশের হওয়া দরকার।’ সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ফ্যাশন দুনিয়ায় পা রাখলেন। আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড সৌরাগ্য। রোনাল্ডো, বেকহ্যামের পর ক্রীড়া জগতে সৌরভের ফ্যাশন ব্র্যান্ড। জমকালো পাঞ্জাবি-পায়জামা পরে র্যাম্পেও হাঁটলেন। সেই অনুষ্ঠানের পরই পাকিস্তান টিম নিয়ে কথা বলেন সৌরভ। বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন আর কোনও উত্তেজনাই নেই। আমি নিজেই প্রথম ১৫ ওভারের পরে ম্যাচ দেখিনি ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির ফুটবল দেখি আমরা যখন খেলতাম তখন পাকিস্তান দল অনেক শক্তিশালী ছিল। সৈয়দ আনোয়ার, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো ক্রিকেটাররা খেলত। এখন পাকিস্তানকে হারানো অনেক সহজ। ভারত-পাকিস্তান ম্যাচ এখন একেবারে একপেশে লড়াই। ‘
