স্পোর্টস ডেস্ক : শেষ বিরাট কোহলি ! পারথ ওয়ান ডে তে রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই ব্যর্থ হলেও দ্বিতীয় ওয়ান ডে-তে রোহিত করলেন ৭৩ আর কোহলি সেই ০। পরপর দুটো ওয়ান ডে-তে রানের খাতা খুলতে পারলেন না। পারথে অনুষ্ঠিত প্রথম ওয়ান ডে-তে তিনি খাতা খোলেননি। দ্বিতীয় ওয়ান ডে-তেও একই পরিণতি। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের মহীরূহ। তাঁর নামের পাশে লেখা শূন্য। বিরাট-কেরিয়ারে এই প্রথমবার টানা দু’টি ওয়ানডেতে ডাক দেখলেন কোহলি। পারথে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গিয়ে ধরা পড়েছিলেন। এদিন এলবিডব্লিউ হলেন বলের হদিশ না পেয়ে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। বিরাট কোহলি মানেই রানমেশিন। বিরাট মানেই রেকর্ড আর রেকর্ড। সেই কোহলি কি পথ হারালেন ? তাঁর কেরিয়ার নিয়ে উঠে গেল প্রশ্ন। ভারত ২৫০ রান করেছে।
