Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কেমন হল বোর্ডের নতুন চুক্তি তালিকা দেখে নিন!

কেমন হল বোর্ডের নতুন চুক্তি তালিকা দেখে নিন!

Online Desk এপ্রিল 21, 2025
fgfg

স্পোর্টস ডেস্ক : বিসিসিআই-র চুক্তি তালিকা থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার অবনমনের আশঙ্কা থাকলেও তা হয়নি। অনেকেই ভেবেছিলেন দুই তারকা প্লেয়ার টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ায় এই A বিভাগে রাখা হতে পারে তাঁদের। কিন্তু তাঁদেরকে A+ বিভাগেই রাখা হয়েছে। পাশাপাশি এই বিভাগেই রয়েছেন জসপ্রীত বুমরাহও।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে A বিভাগ থেকে বাদ পড়লেন অশ্বিন। তাঁর পরিবর্তে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। এছাড়া এই ক্যাটাগরিতে আছেন মহম্মদ শামি। মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুবমন গিল এবং হার্দিক পাণ্ডিয়া।

গ্রুপ বি-তে ঋষভ পন্থের জায়গায় এলেন শ্রেয়াস আইয়ার। গতবছর ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এছাড়া এই বিভাগে আছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল।

অন্যদিকে, গ্রুপ সি থেকে বাদ পড়লেন শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, কে এস ভরত এবং আবেশ খান। পাশাপাশি নতুন ৮ জনকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন, ইশান কিষাণ, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি।

উল্লেখ্য, বর্তমানে A+ ক্যাটাগরির রিটেইনারশিপ ফি ৭ কোটি টাকা, যেখানে A ক্যাটাগরির খেলোয়াড়রা পান ৫ কোটি, B গ্রেডের জন্য ৩ কোটি এবং C গ্রেডের ক্রিকেটাররা পান ১ কোটি টাকা।

Post Views: 108

Continue Reading

Previous: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই সমুদ্রের ঘাটে ভেসে এল জগন্নাথদেবের কাঠের মূর্তি ! স্তম্ভিত সকলে
Next: সমাজমাধ্যমে ছবি ঘিরে একাধিক প্রশ্ন, এবার কি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অনুশ্রী দাস?

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.