স্পোর্টস ডেস্ক: খারাপ খবর বিরাট ভক্তদের।হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ় থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি।এর ফলে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া।এই খবর প্রকাশ্যে আসার পরে মাথায় হাত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। চোটের জন্য রোহিত শর্মার খেলাও অনিশ্চিত। আইপিএলে যে চোট পেয়েছিলেন সেটা সারিয়ে উঠলে তবেই খেলবেন তিনি। এ বার ছিটকে গেলেন বিরাট। ১৩ জুন থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ়।সদ্য শেষ আইপিএলে ১৬ ম্যাচে ৫৬.২৫ গড়ে ৬৭৫ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেটও ছিল প্রায় ১৬৬। জাতীয় দলের হয়েও গত বছর জ্বলে উঠেছিলেন বিরাট। ১৩টি ওয়ান ডে খেলে করেছিলেন ৬৫১ রান। এর মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি।টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট। শুধুমাত্র একদিনের ক্রিকেটেই খেলেন ভারতের হয়ে। তাই ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলাই এখন পাখির চোখ কোহলির।
এ বিরুদ্ধে তিন ম্যাচ এই চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েও বিরাটকে পাওয়া যাবে কি না, তা নিয়ে বাড়ল সংশয়। জুলাই মাসে ১৪ থেকে ১৯ তারিখের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলবে ভারত।টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই খেলেন। সেই কারণে ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি সিরিজ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে তাঁর ছিটকে যাওয়া টিম ইন্ডিয়ার জন্য তো বটেই, বিরাটের নিজের জন্যও নিঃসন্দেহে বড় ধাক্কা। বিরাট ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার এটা প্রায় সকলেই মেনে নিয়েছেন।