Skip to content
জুন 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দেশবিরোধী উস্কানিমূলক মন্তব্য, মমতার নামে শিলিগুড়ি সাইবার ক্রাইমে লিখিত FIR

দেশবিরোধী উস্কানিমূলক মন্তব্য, মমতার নামে শিলিগুড়ি সাইবার ক্রাইমে লিখিত FIR

Online Desk জুন 4, 2026
SLG-FIR-ON-MAMATA-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি; বাংলাদেশে ছাত্রনেতা হাদির হত্যা কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশবিরোধী উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ করেছেন শিলিগুড়ি নগরের বাসিন্দা কলকাতা সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি ব্রাঞ্চের এ্যাডভোকেট রিংকু চ্যাটার্জী সিং। শিলিগুড়িতে করা এফআইআর কপি করেছেন কালীঘাট থানার ওসি।
অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরির অপচেষ্টা করেছেন। এছাড়া, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তাঁর মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। এই মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৫২, ১৫৩, ১৫৩ এ সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং আগামী ৮ জুন হাইকোর্ট খুললেই মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবিতে মামলা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Post Views: 53

Continue Reading

Previous: চোটের জন্য আফগানিস্তান সিরিজে নেই কোহলি
Next: দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা! বৃহস্পতিবার তোলা হবে আদালতে

সম্পর্কিত গল্প

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026

You may have missed

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Bangladesh.jpg

গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.