Skip to content
জুন 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের পরিস্থিতি প্রধানমন্ত্রীর হাতের বাইরে চলে যাচ্ছে, সামাল দিতে কঠোর পদক্ষেপ নিতে পারেন মোদী, দাবি রাহুলের

দেশের পরিস্থিতি প্রধানমন্ত্রীর হাতের বাইরে চলে যাচ্ছে, সামাল দিতে কঠোর পদক্ষেপ নিতে পারেন মোদী, দাবি রাহুলের

Online Desk জুন 4, 2026
rahul-dd.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা জারির মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। এমনটাই দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আদিবাসী সমাজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা।

রাহুল গান্ধী বিজেপি ও আরএসএসকে একসারিতে রেখে আক্রমণ শানান। তিনি বলেন, সঙ্ঘ পরিবার আদিবাসীদের বিরুদ্ধে। কংগ্রেস নেতার দাবি, এক ভয়াবহ অর্থনৈতিক সুনামি ধেয়ে আসছে—যা রুখে দেওয়ার সাধ্য কারও নেই। তাঁর দাবি, আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতা মোকাবিলার যে রক্ষাকবচ ছিল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সেগুলো ধ্বংস করে ফেলছে। দেশের প্রশাসনের অন্দরে প্রাতিষ্ঠানিক বিদ্রোহ দানা বাঁধছে বলে দাবি রাহুলের। নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার প্রধানদের বার্তা আমার কাছে পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেন সনিয়া তনয়।

উল্লেখ্য, ভারতে শেষ জরুরি অবস্থা জারি হয়েছিল ১৯৭৫ এর ২৬ জুন। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হলেও অর্থনৈতিক সংকট এর অন্তর্ভুক্ত ছিল। যদিও মোদী জমানায় জরুরি অবস্থা জারি না হলেও বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে।

Post Views: 26

Continue Reading

Previous: কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার ভিডিও প্রকাশ; হামলার কথা অস্বিকার IRGC-র
Next: চোটের জন্য আফগানিস্তান সিরিজে নেই কোহলি

সম্পর্কিত গল্প

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026

You may have missed

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Bangladesh.jpg

গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.