Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার ভিডিও প্রকাশ; হামলার কথা অস্বিকার IRGC-র

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার ভিডিও প্রকাশ; হামলার কথা অস্বিকার IRGC-র

Online Desk জুন 4, 2026
kuwait-airport.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর গোটা ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের টার্মিনাল ভবনের একটি অংশে প্রবল বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত যাত্রী ও বিমানবন্দর কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। এই হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা প্রকাশ করেছে কুয়েত। পাশাপাশি ইরানের হামলা নিয়ে সমালোচনা করেছে। যদিও ইরানের সামরিক সংঘঠন ইসলামিক রেভেল্যুনেশারি গার্ড কর্প্স্ এই হামলা অস্বীকার করেছে এবং জানিয়েছে এটি সম্ভবত আমেরিকার মিসাইল প্রতিরক্ষা সিস্টেমের ভুলে হওয়া দুর্ঘটনা মাত্র।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর টার্মিনালের ভিতরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে বিমানবন্দরের অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টার্মিনালের কাচের দেয়াল ভেঙে যায়, ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানবন্দরের একাধিক পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভারতীয় দূতাবাস নিহত ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে কুয়েতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। কুয়েত সরকার ঘটনাটিকে বেসামরিক অবকাঠামোর উপর গুরুতর হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার নেপথ্যে থাকা ড্রোনের গতিপথ ও প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে হামলার অভিঘাত ও এর কূটনৈতিক প্রভাব আগামী দিনেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Post Views: 82

Continue Reading

Previous: হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, আদালতের দ্বারস্থ আম জনতা উন্নয়ন পার্টির নেতা
Next: দেশের পরিস্থিতি প্রধানমন্ত্রীর হাতের বাইরে চলে যাচ্ছে, সামাল দিতে কঠোর পদক্ষেপ নিতে পারেন মোদী, দাবি রাহুলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.