Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইপিএল দ্বিতীয়বার ঘরে তুলতে মুখোমুখি কোহলি, গিল

আইপিএল দ্বিতীয়বার ঘরে তুলতে মুখোমুখি কোহলি, গিল

Online Desk মে 31, 2026
Untitled.png

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৬-এর মহারণে রবিবার মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ফাইনাল। জিতলেই দুই দলের মধ্যে যে কোনও একটি দ্বিতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলবে। লিগ পর্বে দুই দলই ৯টি করে ম্যাচ জিতে নিজেদের শক্তি প্রমাণ করেছে। চলতি মরশুমে তিনবার মুখোমুখি হওয়ার মধ্যে দু’বার জিতেছে আরসিবি, একবার গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ৯২ রানে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে রজত পাতিদারের দল। তবে গুজরাট অধিনায়ক শুভমন গিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালকে বাড়তি চাপের ম্যাচ হিসেবে না দেখে সাধারণ ম্যাচের মতোই খেলতে চান তাঁরা। প্রথম কোয়ালিফায়ারের ভুল শুধরে সেরাটা দেওয়াই লক্ষ্য। ব্যাট হাতে শুভমন গিল এবং বল হাতে কাগিসো রাবাদা গুজরাটের বড় ভরসা। অন্যদিকে বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার। অধিনায়ক রজত পাতিদারের মতে, গোটা মরশুমে যে ধারাবাহিকতা দল দেখিয়েছে, ফাইনালেও সেটাই ধরে রাখতে পারলেই সাফল্য আসবে।এবারের ফাইনাল ঘিরে আরও একটি বড় আকর্ষণ ক্লোজিং সেরিমনি। টুর্নামেন্টের শুরুতে কোনও উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনালের আগে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই একাধিক শিল্পী মহড়া শুরু করেছেন। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের জন্য ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে কোনও পরিবর্তন হবে না। ফাইনাল ঘিরে উন্মাদনার পাশাপাশি সতর্ক প্রশাসনও। গতবার সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনও তাজা। তাই বেঙ্গালুরু পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। অনুমতি ছাড়া জনবহুল এলাকায় এলইডি স্ক্রিন বসানো, প্রকাশ্যে ম্যাচ সম্প্রচার, বাজি ফাটানো, বাইক র্যালি, স্টান্ট বা রাস্তা অবরোধের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। শৃঙ্খলা ও জননিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পুলিশ।
এদিকে আবহাওয়াও ফাইনালের অন্যতম আলোচ্য বিষয়। গতবারের মতো এবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি প্রবল বৃষ্টির কারণে কোনওভাবেই ম্যাচ আয়োজন সম্ভব না হয় এবং ফাইনাল বাতিল হয়, তাহলে লিগ পর্বের অবস্থানের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। সেক্ষেত্রে লিগ টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতেই উঠবে ট্রফি। সব মিলিয়ে ক্রিকেট, আবেগ, উৎসব, নিরাপত্তা ও অনিশ্চয়তার মিশেলে আইপিএল ২০২৬-এর ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ থাকবে আহমেদাবাদের দিকে—শেষ হাসি হাসবে বিরাট কোহলিদের বেঙ্গালুরু, নাকি শুভমন গিলের গুজরাট? উত্তর মিলবে রবিবার রাতেই।

Post Views: 101

Continue Reading

Previous: বর্ধমানে পুলিশের জালে দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক! ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ
Next: অভিষেকের হেনস্তাকারীরা লাভলী মৈত্র ঘনিষ্ঠ! কী জানালেন প্রাক্তন বিধায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.