Skip to content
আগস্ট 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

স্পোর্টস রিপোর্টার : ১৩ আগস্ট বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস। বিশেষ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করে। সেই উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সকাল ১০টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হল এরপর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এরপর বিশেষ আকর্ষণ হিসেবে ছিলক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিকেল ৪.৩০ মিনিটে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্রীড়াবিদ ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে-কে। পাশাপাশি সংবর্ধিত করা হবে অনুর্ধ্ব -২৩ এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনাজয়ী নফিসা খাতুন-কে। এদের পাশাপাশি সংবর্ধিত করা হয় আইএফএ পরিচালিত ফুটবল লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দের।

এই মঞ্চ থেকেই সংবর্ধিত হন বাংলা ক্রীড়া ধারাভাষ্যের জগতে ৫০ বছরে পদার্পণ করা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। এছাড়াও সংবর্ধিত হন ক্লাবের ১০০ বছরের থিম সং-এর গীতিকার রাজা চন্দ ও বিশিষ্ট সুরকার অরিন্দম চ্যাটার্জী।

বিশেষ এই দিনেই উদ্বোধন হল ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকার নামাঙ্কিত প্লেয়ার বক্স, দীপক দাস নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স এবং জ্যোতিষচন্দ্র গুহ নামাঙ্কিত অফিস কমপ্লেক্সেরও।

Post Views: 52

Continue Reading

Previous: ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য
Next: জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

সম্পর্কিত গল্প

MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
nrs.png

এনআরএস-এ ময়নাতদন্ত নয়; দাবি মৃতার পরিবারের; তদন্তের জন্য হাসপাতালের অভ্যন্তরে গঠিত বিশেষ কমিটি

Online Desk আগস্ট 13, 2026
1000363948.jpg

নেতাজীকে অপমান! অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার

Online Desk আগস্ট 13, 2026

You may have missed

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
DEADBODY.png

ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

Online Desk আগস্ট 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.