Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত জয় পেল ইস্ট বেঙ্গল। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি বক্সের বাইরে থেকে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার জিক্সনের শট জালে জড়িয়ে যেতেই ঈপ্সিত জয়টি তুলে নিল ইস্ট বেঙ্গল। এদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রায় দর্শক শূন্য মাঠে এ সি এল টুয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানের আল হুসেইন ক্লাবের বিপক্ষে লাল হলুদ যেভাবে ভাগ্যক্রমে জয় পেল তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে সম্ভবত হাফ ছেড়ে বাঁচলেন হাবাস ও। আল হুসেনের দুর্ভাগ্য সারাক্ষণ ম্যাচে আধিপত্য বিস্তার করেও তাদের বিফল মনোরথ হয়ে দেশে ফিরে যেতে হচ্ছে। কারণ আজকের ম্যাচের পারফরমেন্সের পর এই পরাজয় তাদের কাম্য ছিল না।
৫ ম্যাচ খেলে দুটো দলের ই অর্জিত পয়েন্ট ৫। এই জয়ের ফলে প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের আশা— শেষ হইয়াও হইলো না শেষ।এদিন ভাগ্য যে অনেকটাই তাঁদের সঙ্গ দিয়েছে, মেনে নেন আন্তোনিও লোপেজ হাবাস। পাশাপাশি জানালেন, বেশ কয়েকটি ম্যাচে জয় অধরা থাকায় তাঁদের ওপর অত্যধিক চাপ ছিল। তবে এটা যে তাঁদের সেরা ম্যাচ ছিল না, সেটাও নির্দ্বিধায় মেনে নেন ইস্টবেঙ্গল কোচ। হাবাস বলেন, ‘ম্যাচের আগে আমাদের ওপর প্রচণ্ড চাপ ছিল। তবে এই ধরনের ম্যাচে ভাগ্যেরও প্রয়োজন হয়। ফুটবলে এবং জীবনে ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর আগে বাছাই পর্ব এবং নকআউটের লড়াইয়ে আমরা সব সময় ভাগ্যের সহায়তা পাইনি। এদিন ভাগ্য আমাদের পাশে ছিল। দু’দলই গোল করার সুযোগ পেয়েছিল। শেষপর্যন্ত আমরা একটা গোল করতে পেরেছি। আমি ছেলেদের নিয়ে গর্বিত। হয়তো এটা আমাদের সেরা ম্যাচ ছিল না, কিন্তু দলের মধ্যে যে তীব্রতা, লড়াই করার মানসিকতা এবং জেতার তাগিদ ছিল, সেটা অসাধারণ। এই জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিলেন বর্ষীয়ান কোচ। মানসিকতা এবং হার না মানা মনোভাবের প্রশংসা করেন। হাবাস বলেন, ‘এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দলের মানসিকতা, ফুটবলারদের স্পিরিট এবং প্রতিদিনের অনুশীলনের। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত সুস্থ হয়ে ওঠা। কারণ এই ম্যাচে খেলতে গিয়ে ছেলেরা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে।’ ডার্বির ঠিক আগে এই জয়ের যে বিশেষ তাৎপর্য রয়েছে, সেটা অকপটে মেনে নিলেন হাবাস। চার ম্যাচে জয়ের মুখ না দেখার পর অবশেষে আবার চেনা সরণিতে লাল হলুদ। ডার্বির আগে যে এই জয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে, এক কথায় স্বীকার করে দিলেন। হাবাস বলেন, ‘ডার্বির আগে এই জয় আত্মবিশ্বাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতে ডার্বি খেলতে নামা, আর হেরে ডার্বি খেলতে নামার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই জয় থেকে আত্মবিশ্বাস পাব। তবে দ্রুত রিকভারি করতে হবে। কারণ ডার্বিও অত্যন্ত কঠিন ম্যাচ। সেখানে একই রকম তীব্রতা নিয়ে খেলতে হবে।রামিরেজের শারীরিক অবস্থা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে কোনও ফুটবলার দলে না থাকলে, অন্য কেউ সেই জায়গায় দায়িত্ব নিতে এগিয়ে আসবে।’তবে গোল পেয়ে খুশি হলেও, জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে। জিকসন বলেন, ‘আমার গোলে দল জেতায় অবশ্যই ভাল লাগছে। তবে ঘটনাচক্রে আমি সেই জায়গায় ছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকলেও গোল করত।এই জয়ে আমি খুব খুশি। ম্যাচের মধ্যে কয়েকটা মুহূর্তে হয়তো ভাগ্য আমাদের সহায় হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমরা ভারতে ইতিহাস গড়েছি। শুধু ইস্টবেঙ্গলের জন্য নয়, গোটা ভারতের জন্য লড়াই করছি আমরা। তাই এই জয় আমাদের কাছে অত্যন্ত আনন্দের। অবশেষে আমরা এই সাফল্য পেয়েছি।’ প্রতিশোধ পূর্ণ হয়েছে কি না প্রশ্ন উঠলে, বলব হ্যাঁ। আমি খুব খুশি।’ ৮ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ আল শোর্তা। জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আল হুসেন এবং আল সিবের ম্যাচের রেজাল্টের দিকে। তবে লাল হলুদের এখন ফোকাস রবিবারের আইএসএল ডার্বি।

Continue Reading

Previous: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট
Next: যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

সম্পর্কিত গল্প

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.