Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
nhhfhj.png

স্পোর্টস ডেস্ক: যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজের ভুলের বিশ্লেষণ এবং আত্মবিশ্বাস, এই তিনের মেলবন্ধনেই ঐতিহাসিক ইনিংস উপহার বৈভব সূর্যবংশীর। ২০৪ রানের ঝড়ের আগে যুবরাজের পরামর্শ, ৩০ মিনিটের কথোপকথন বদলে দেয় বৈভবের মানসিকতা। মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন ১৫ বছরের বিস্ময় প্রতিভা। ইনিংসে ছিল ২৮টি ছক্কা। বিধ্বংসী ইনিংসের পিছনে ছিল এক বিশেষ পরামর্শ। ম্যাচের আগের দিন যুবরাজ সিংয়ের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় বৈভবের। সেই কথোপকথনই সূর্যবংশীকে ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে।ঐতিহাসিক ইনিংসের পর বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব জানান, ম্যাচের আগের দিন চারজনের সঙ্গে কথা বলেছিলেন। সেই তালিকায় ছিলেন তাঁর বাবা, ছোটবেলার কোচ মণীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ এবং ছোটবেলার বন্ধু প্রথম জাচক এবং যুবরাজ সিং। যুবরাজের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁর। ব্যাটিং নিয়ে নানা সমস্যার কথা খোলাখুলি জানিয়েছিলেন বৈভব। তাঁকে ধৈর্য ধরতে, নিজের দক্ষতার ওপর আস্থা রাখতে এবং অন্তত ২০ বল খেলার পর পরিস্থিতি বুঝে ব্যাটিং করার পরামর্শ দেন যুবরাজ। তাতেই ইতিহাসের পাতায় নাম তুলতে সক্ষম হন তরুণ বিধ্বংসী ওপেনার।বৈভব বলেন, ‘গতকাল আমি চারজনের সঙ্গে কথা বলেছিলাম। বাবার সঙ্গে, আমার ছোটবেলার কোচ মণীশ ওঝার সঙ্গে, অনূর্ধ্ব-১৯ দলে আমার সঙ্গে থাকা ছোটবেলার বন্ধু প্রথম জাচকের সঙ্গে এবং যুবরাজ স্যারের সঙ্গে। যুবরাজ স্যারের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয়। আমাকে ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছিলেন। আমি খুব চিন্তিত ছিলাম এবং তাঁর সঙ্গে খোলাখুলি কথা বলেছিলাম। ব্যাট করতে নামার সময় কী কী সমস্যার মুখোমুখি হচ্ছি, সেটা জানিয়েছিলাম। উনি আধ ঘণ্টা ধরে বুঝিয়েছেন। বলেছিলেন, ২০টা বল খেলতে পারলে স্কোর অনেকটাই অন্যরকম হবে। বেশ কিছু প্রযুক্তিগত বিষয়ও বুঝিয়েছিলেন। যা আমাকে খুব সাহায্য করেছে।আমার পরিকল্পনা ছিল মাঠে নেমে উইকেটের চরিত্র বুঝে নেওয়া। কয়েকটা বল দেখছিলাম। কিন্তু বল ভালভাবে ব্যাটে আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলায় ভরসা রেখেছিলাম। আগের দুটো ম্যাচে এবং ঘরোয়া ম্যাচেও রান করতে পারিনি। ফলে মন কিছুটা অন্যদিকে চলে যাচ্ছিল। যুবরাজ স্যারের সঙ্গে কথা বলেছিলাম। উনি আমার আদর্শ। নিজের আদর্শ যখন কিছু বলেন, তখন তাঁর প্রত্যেক কথাই মন দিয়ে শোনা উচিত। কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছিলেন। ব্যাটিংয়ের ভিডিও দেখেও আমি একই ভুল লক্ষ্য করেছিলাম। বুঝতে পেরেছিলাম কোথায় ভুল হচ্ছে। ম্যাচের আগে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি।’

ঐতিহাসিক ইনিংসের পর চারিদিক থেকে প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন বৈভব। বাদ গেলেন না তাঁর আদর্শও। সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন যুবরাজ। নিজের এক্স হ্যান্ডেলে যুবি লেখেন, ‘বিশেষ প্রতিভা। অসাধারণ ইনিংস। মাত্র ৫২ বলে দ্বিশতরান বুঝিয়ে দিচ্ছে কতটা ভয়ডরহীন ইনিংস খেলেছে। পরিশ্রম চালিয়ে যাও। একইসঙ্গে যাত্রাটা উপভোগ করো। সেরাটা এখনও আসা বাকি।’

Continue Reading

Previous: এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.