Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নকআউটে গেলেও কলম্বিয়া ম্যাচ ড্র করায় চিন্তা বাড়লো পর্তুগালের; মিয়ামি স্টেডিয়ামে ধুন্ধুমার

নকআউটে গেলেও কলম্বিয়া ম্যাচ ড্র করায় চিন্তা বাড়লো পর্তুগালের; মিয়ামি স্টেডিয়ামে ধুন্ধুমার

Online Desk জুন 28, 2026
cr-7.png

ওঙ্কার ডেস্ক: চলতি বিশ্বকাপে গ্রুপ কে-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার ভোরে, মুখোমুখি হয় পর্তুগাল বনাম কলম্বিয়া। সেই ম্যাচই ড্র হল গোলশূন্য অবস্থায়। এই ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে শুরু করে কলম্বিয়া। খেলার ২ মিনিটের মাথায়, লুই দিয়াজের শট পর্তুগিজ ডিফেন্সে ব্লক হয়। এরপর আবার ৬ মিনিটে, জন আরিয়াসের হেডার থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শট নেন কলম্বিয়া স্ট্রাইকার লুই দিয়াজ। তবে বল মাঠের বাইরে চলে যায়। ম্যাচের ১২ মিনিটে, ব্রুনো ফার্নান্দেজের শট বাইরে উড়ে যায়। এরপর আবারও সেই কলম্বিয়ার অ্যাটাক। যা সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে পর্তুগালকে। রীতিমতো ঝড়ের গতিতে আক্রমণ শানাতে শুরু করে তারা। ১৭ মিনিটের মাথায়, জন কর্দোবার শট সেভ করেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা। তারপরের মুহূর্তেই লুই দিয়াজের শট ব্লক হয়।
ম্যাচের ২২ মিনিটে, জন আরিয়াসের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর খেলার ২৪ মিনিটে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রি-কিক থেকে নেওয়া দূরপাল্লার শট সেভ করেন কলম্বিয়ার কামিলো ভার্গাস। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ৬টি গোলমুখী শট নেয় কলম্বিয়া।৩৮ মিনিটে, জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে পর্তুগিজ মিডিও ভিটিনহার ডান পায়ের শট ব্লক হয় কলম্বিয়া ডিফেন্সে। তবে সেখানেই শেষ নয়। এরপর খেলার ৩৯ মিনিটে, ব্রুনো ফার্নান্দেজের শট সেভ করেন কলম্বিয়ার গোলকিপার। তারপরেই আবার রোনাল্ডোর শট ব্লক। ম্যাচের ৪০ মিনিটে, ভিটিনহার অ্যাসিস্ট থেকে রুবেন নেভেসের নেওয়া ডান পায়ের জোরালো শট একটুর জন্য বাইরে চলে যায়। ৪২ মিনিটের মাথায়, জোয়াও ফেলিক্সের শট বক্সের অনেকটা উপর দিয়ে উড়ে যায়।
তারপরেই ফের অ্যাটাক শুরু করে কলম্বিয়া। জেমস রদ্রিগেজ এবং জেফারসন লার্মার শট ব্লক হয়। ম্যাচের ৪৪ মিনিটে, গুস্তাভো পুয়ের্তার শট সেভ করেন পর্তুগাল গোলকিপার কোস্তা। ৪৫ মিনিটের মাথায়, সুযোগ নষ্ট করেন লুই দিয়াজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ডেইভের মাচাদোর শট ব্লক হয়। এমনকি, জেমস রদ্রিগেজের একটি শট দুরন্ত সেভ করেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন করে পর্তুগাল। জোয়াও ক্যানসেলোর জায়গায় মাঠে নামেন দিয়োগো ডালট এবং রুবেন নেভেসের পরিবর্তে খেলতে নামেন জোয়াও নেভেস। ম্যাচের ৫১ মিনিটে, জোয়াও ফেলিক্সের হেডার বাইরে চলে যায়। কিন্তু ৫৫ মিনিটের মাথায়, কলম্বিয়ার মিডফিল্ডার জেফারসন লার্মার শট সেভ করেন দিয়োগো কোস্তা। অন্যদিকে, মিনিটের মাথায় কলম্বিয়া দলেও দুটি পরিবর্তন আসে। জেফারসন লার্মার পরিবর্তে রিচার্ড রিওস এবং কর্ডোবার পরিবর্তে লুইস সুয়ারেজ জোন মাঠে নামেন। তবে ৬২ মিনিটে, বক্সের ডানদিক দিয়ে সান্তিয়াগো আরিয়াসের বাড়ানো পাস থেকে বল পেয়ে সহজ সুযোগ নষ্ট করেন রিচার্ড রিওস। ৬৫ মিনিটের মাথায়, জেমস হামেস রদ্রিগেজের ক্রস থেকে ভেসে আসা বলে হেড করেন ডেভিনসন স্যাঞ্চেজ। তবে বল চলে যায় মাঠের বাইরে। ৬৭ মিনিটে, জন আরিয়াসের জোরালো শর্ট আবারও রুখে দেন সেই পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা। খেলার ৭৪ মিনিটে, জেমস রদ্রিগেজের শট অনেকটা উপর দিয়ে দিয়ে চলে যায়। তবে প্রচণ্ড গতিতে এগোচ্ছিল গোটা ম্যাচ।
একের পর এক আক্রমণ এবং প্রতি-আক্রমণ তৈরি হচ্ছিল। ৭০ মিনিটে, পর্তুগালের হয়ে মাঠে আসেন রাফায়েল লিও এবং উঠে না জোয়াও ফেলিক্স। পাশাপাশি ভিটিনহার জায়গায় নামেন সামু কোস্তা। ৭৩ মিনিটে, কলম্বিয়ার হয়ে সুযোগ নষ্ট করেন লুই দিয়াজ এবং ৭৮ মিনিটে, মিস করেন পর্তুগালের দিয়োগো ডালোট। ৮৭ মিনিটে, কলম্বিয়ার হয়ে মাঠে নামেন মুনোজ এবং উঠে যান আরিয়াস। খেলার শেষদিকে দুই দলই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। খেলার অতিরিক্ত সময়ে কলম্বিয়া গোল পেয়ে গেলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। শেষপর্যন্ত এই ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়আর এই ম্যাচ ড্র করার ফলে, তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ কে-র টপার হিসেবে নক-আউটে চলে গেল কলম্বিয়া। অন্যদিকে, তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ কে-র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল পর্তুগাল।তবে নকআউটে এই ফুটবল খেললে দুঃখ আছে রোনাল্ডোর পর্তুগালের।

Post Views: 21

Continue Reading

Previous: মেসিকে বিশ্রামেও দাপট অটুট, জর্ডনকে ৩-১ হারিয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
Next: সোমবার কি বিধানসভায় পেশ হতে ছলেছে UCC? সংসদের অন্দরেই তৈরী হয়েছে সংশয়

সম্পর্কিত গল্প

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026

You may have missed

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.