Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোমবার কি বিধানসভায় পেশ হতে ছলেছে UCC? সংসদের অন্দরেই তৈরী হয়েছে সংশয়

সোমবার কি বিধানসভায় পেশ হতে ছলেছে UCC? সংসদের অন্দরেই তৈরী হয়েছে সংশয়

Online Desk জুন 28, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সোমবার বিধানসভায় পেশ করা হবে ইউ সি সি বা অভিন্ন দেওয়ানি বিধি। সেই মত অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি কি পেশ হবে সোমবার— তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসার পরেই আলোচনা শুরু হয় যে, আগামী সোমবার পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। কারণ, ওই দিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। পরে রাতেও একটি দলীয় কর্মসূচিতে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই এই বিল পেশ করার বিষয়ে প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি পরিষদীয় দল। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে সোমবারের জন্য যে সূচি তৈরি হয়েছিল, তাতে চারটি বিলের উল্লেখ থাকলেও অভিন্ন দেওয়ানি বিধির বিল বা প্রস্তাবের উল্লেখ নেই। ফলে সোমবার সরকার পক্ষ ঠিক কী করতে চায়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হলে তার বিরোধিতায় নামবে বিধানসভার সব বিরোধী দল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল শিবির এ বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কালীঘাট তৃণমূলের বিধায়কেরাও এই বিলের বিরোধিতা করার বিষয়ে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন। বিরোধী দের বক্তব্য কোনো বিল বিধান সভায় পেশ করতে গেলে আগে থেকে সেই বিলের কপি বিধান সভার প্রত্যেক সদস্যের হাতে আগে থেকে দিতে হয়. কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম কিছুই মানা হয়নি। কিন্তু এক্ষেত্রে শাসক দলের তরফ থেকে জানানো হয়েছে সোমবার সকালের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দুপুরের মধ্যেই বিল প্রকাশ করে দেওয়া হবে। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু যে ভাবে অভিন্ন দেওয়ানি বিলটি পেশ করা নিয়ে জোরদার সওয়াল করেছেন, তাতে সোমবার সরকারপক্ষ বিলটি বিধানসভায় পেশ করতেই পারে, এমনটাই মত প্রশাসনিক মহলের শীর্ষ আধিকারিকদের।

Post Views: 26

Continue Reading

Previous: নকআউটে গেলেও কলম্বিয়া ম্যাচ ড্র করায় চিন্তা বাড়লো পর্তুগালের; মিয়ামি স্টেডিয়ামে ধুন্ধুমার
Next: এবার পুকুরেই হবে ইলিশ চাষ! মিলবে সারা বছর, গবেষণার সফলতায় আপ্লুত মাছে-ভাতে বাঙালীরা

সম্পর্কিত গল্প

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026

You may have missed

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.