Skip to content
জুন 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আর তার আগেই দল আর্জেন্টিনার কাছে প্রশ্ন লিওনেল স্কালোনি কাকে মূল স্ট্রাইকার হিসেবে প্রথম একাদশে খেলাবেন? হুলিয়ান আলভারেজ নাকি লাওতারো মার্তিনেজ? দুই তারকাই এখন কোচিং স্টাফের জন্য মধুর সমস্যা। দুজনেই নিজ নিজ ক্লাবে দারুণ ছন্দে আছেন এবং স্ট্রাইকার হিসেবেও বিশ্বমানের। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে আতলেতিকো মাদ্রিদ তারকা আলভারেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। ফলে শুরুর একাদশে ইন্টার মিলান তারকা মার্তিনেজের থাকার সম্ভাবনাই বেশি। সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে অবশ্য আর্জেন্টিনার মূল স্ট্রাইকার হিসেবে বেশির ভাগ ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন আলভারেজ। এবারের বিশ্বকাপেও কি তাঁর ওপরই ভরসা রাখবেন স্কালোনি?
কাতার বিশ্বকাপে দলের মূল স্ট্রাইকার হিসেবে খেলতে গিয়েছিলেন মার্তিনেজ। কিন্তু গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে কঠিন জয়ের পর মার্তিনেজের জায়গাটা কেড়ে নেন আলভারেজ। মার্তিনেজের তুলনায় ভিন্ন ধরনের খেলোয়াড় আলভারেজ। গতি বেশি এবং প্রেসিংয়েও তুলনামূলকভাবে বেশি কার্যকর। এ দুটি বিষয় তাঁকে দলে নিয়মিত জায়গা পেতেও সাহায্য করেছে। বিশেষ করে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে আলভারজের বোঝাপড়া এককথায় দুর্দান্ত ছিল। বিশ্বকাপের দ্বিতীয় ধাপে লিওনেল মেসি চোটের কারণে বারবার অনুপস্থিত থাকায় মিডফিল্ডারদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে লিয়ান্দ্রো পারেদেস আবারও মাঝমাঠে নিজের জায়গা ফিরে পান আর থিয়াগো আলমাদা ২০২৫ সালে দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন হিসেবে উঠে আসেন। ফলে আক্রমণভাগে সাধারণত একজন স্ট্রাইকারের জন্যই জায়গা থাকত, আর সেই ভূমিকায় বেশির ভাগ সময় খেলেছেন আলভারেজ।

Post Views: 37

Continue Reading

Previous: গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের
Next: গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

সম্পর্কিত গল্প

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
broken-leg.png

ঘুষ দিতে না পারায় উত্তরপ্রদেশের নাবালিকার ভাঙ্গা পা ফের ভাঙ্গল সরকারী ডাক্তার

Online Desk জুন 4, 2026

You may have missed

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Bangladesh.jpg

গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.