Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
FF.jpg

ওঙ্কার ডেস্কঃ সরকারি স্কুলের শিক্ষকেরা আর প্রাইভেট টিউশন করতে পারবেন না। পুরনো নিয়মকে ফের কড়াভাবে মনে করিয়ে দিয়ে সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর। রাইট টু এডুকেশন আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে সমস্ত শিক্ষকরা এখনও গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকাশ ভবন সূত্রে খবর, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন থেকে এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। সেখানেই অভিযোগ করা হয়েছে যে, সরকারি স্কুলের একদল শিক্ষক বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে চলেছেন। অভিযোগকারীর দাবি, অনেক শিক্ষকই নিজের স্কুলের ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করেন তাঁদের কাছে টিউশন পড়ার জন্য। এমনকি যারা টিউশন পড়ে না, তাঁদের পরীক্ষার খাতায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়ে বা মার্কশিটে প্রভাব খাটিয়ে শোষণ করা হচ্ছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে আইনি অবস্থান। আইনের ২৮ নম্বর ধারা অনুযায়ী, কর্মরত কোনও শিক্ষক ব্যক্তিগতভাবে কোনও টিউশন বা শিক্ষকতা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের পাঠিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, জেলা স্তরে এই ধরনের কোনও অভিযোগ জমা পড়লে অবিলম্বে তা অনুসন্ধান করে দেখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

Post Views: 75

Continue Reading

Previous: ঘুষ দিতে না পারায় উত্তরপ্রদেশের নাবালিকার ভাঙ্গা পা ফের ভাঙ্গল সরকারী ডাক্তার
Next: নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.