Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বিশ্বকাপের জন্য হাতে আর মাত্র ৫০ দিন বাকি। কিলিয়ান এমবাপের বিধ্বংসী ফর্ম এবং দিদিয়ের দেশঁ-র মাস্টারপ্ল্যানে কি আবারও জয়ের মুকুট পড়বে ফ্রান্স। ফুটবল বিশ্লেষক দের মতে বিশ্বকাপে সবচেয়ে বেশি আক্রমণাত্মক দল ফ্রান্স। কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিজে, উসমান ডেম্বেলে—ফাইনাল থার্ডে এত গভীরতা কম দলেরই আছে। গতবারের ফাইনালে মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে হেরে মাথা নীচু করে ফিরতে হয়েছিল। ২০২৪ সালে ফ্রান্স যদিও জয়ের মুখ দেখতে পারেনি সেমিফাইনালে বিদায়, ওপেন প্লে থেকে মাত্র তিনটি গোল—তার দুটো আবার আত্মঘাতী। কোচ দিদিয়ের দেশঁ এই হার থেকে শিক্ষা নিয়েছেন। কোর গ্রুপ গুছিয়ে নিয়েছেন নেশনস লিগ থেকে।
এরপরের ফলাফল চোখে পড়ার মতো। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ পয়েন্টের মধ্যে ১৬। ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে মার্চে দুটো প্রীতি ম্যাচে জয়। পরপর ১১ ম্যাচে অন্তত দুই গোল—২০০০এর ইউরো কাপের সেই বিখ্যাত টিমের রেকর্ড ভাঙতে মাত্র এক ম্যাচ দূরে। ফ্রান্সের আকাশে তারকা আছেন অনেকে। কিন্তু মহাতারকা একজনই কোঁকড়া চুলের কিলিয়ান এমবাপে। ১৪ বছর ধরে ফ্রান্সের কোচ দেশঁ। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন। দায়িত্ব তুলে নেবেন জিনেদিন জিদান। অন্তিম টুর্নামেন্টে যদি শিরোপা হাতে তুলতে পারেন, তাহলে ভিত্তোরিও পোৎজোর পর দ্বিতীয় কোচ হিসেবে ইতিহাসে নাম লিখবেন, যিনি দু-দুটো বিশ্বকাপ জিতেছেন। এবারের ফ্রান্স আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক।

Post Views: 113

Continue Reading

Previous: কয়লা পাচার মামলায় আই-প্যাক সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চন্দেল ৭ মে পর্যন্ত জেল হেফাজতে
Next: দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.