Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জিম্বাবোয়ে ম্যাচে বাদ পড়বেন অভিষেক শর্মা?

জিম্বাবোয়ে ম্যাচে বাদ পড়বেন অভিষেক শর্মা?

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
indi-cri.jpg

স্পোর্টস রিপর্টার, ওঙ্কার বাংলা: বৃহস্পতিবার ভারতের সামনে জিম্বাবোয়ে। ঘরের মাঠে একপ্রকার অগ্নিপরীক্ষা সূর্যকুমারদের। সেমিফাইনালের স্বপ্ন বজায় রাখতে জিততেই হবে, তবে যে কোনও মূল্যে জিতলেই হবে না, একেবারে অঙ্ক কষে জেতার লক্ষ্য রাখতে হবে ভারতকে।
বৃহস্পতিবার সন্ধ্যেতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে আবার খেলা আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। তা হয়ে যাবে দুপুরে। নজর থাকবে সেদিকেও। কারণ দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের রাস্তা অনেকটা মসৃণ হবে। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতের অঙ্ক আরও কঠিন হবে। তবে ভারতকে আগে জিততেই হবে ২ ম্যাচ।
সেমিফাইনালে কোয়ালিফাই করতে টিম ইন্ডিয়াকে নেট রান রেট বাড়াতেই হবে। সেক্ষেত্রে বড় রানে জয় কিংবা কম ওভারে রান তাড়া করে জয় পেতেই হবে সূর্যদের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যদি প্রথমে ব্যাট করে, সেক্ষেত্রে বড় রানের টার্গেট দিতে হবে এবং ম্যাচটি ১০০ বা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। আর যদি ভারত রান তাড়া করে তাহলে, উদাহরণ স্বরূপ ১৪১ রানের টার্গেট ভারতকে ১০ ওভারের মধ্যেই করে ফেলতে হবে। সেই টার্গেট ১৮১ রানের হলে, তা করতে হবে ১৩ ওভারের মধ্যেই।
এদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলে প্রথম একাদশে বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেন, ‘টানা তিন ম্যাচে শুরুতেই উইকেট হারালে সেটা নিয়ে ভাবতেই হয়। আমরা আলোচনা করেছি। অফস্পিনারদের বিরুদ্ধে চাপ সামলাতে টপ অর্ডারে বদল আসতে পারে।’ সঞ্জু স্যামসন দলে এলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তৈরি করতে পারে ভারত। কারণ, ব্যাটিং অর্ডারের শুরুতেই তিন বাঁহাতি ব্যাটার। ঈশান কিষাণ, অভিষেক শর্মা এবং তিলক বর্মা, যা অফস্পিনারদের জন্য কাজটা অনেকটাই সহজ হচ্ছে। তবে কাকে বাদ দেওয়া হবে তা খোলসা করেননি। অভিষেক শর্মা গত চার ম্যাচে মাত্র ১৫ রান করেছেন, তাঁর ওপর কোপ পড়ার সম্ভাবনাই বেশি।

Post Views: 34

Continue Reading

Previous: নাবালিকাকে শ্লীলতাহানি! কর্নাটকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দায়ের অভিযোগ
Next: দেশে প্রথবার, কলকাতা মেট্রোর ব্লু লাইনে থাকবে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.