স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টি২০ সিরিজ শেষ ভারত জিতেছে। এবারে ওয়ান ডে সিরিজ শুভমন গিলের বুধবার শুরু প্রথম ম্যাচ।খেলবেন বিরাট কোহলি আর রোহিত শর্মাও।তার আগে দলের পরিকল্পনার কথা জানালেন অধিনায়ক গিল। জানালেন, ব্যাটিং অর্ডারে প্রথম চারটি জায়গা কার্যত নিশ্চিত। তবে পরিস্থিতি অনুযায়ী বদল আনা হতে পারে মিডল অর্ডারে। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজ়ের প্রথম ম্যাচে নামার আগে এই নিয়ে জানিয়েছেন ভারতের অধিনায়ক। গিলের মতে, দলের প্রথম চার ব্যাটারের জায়গা নির্দিষ্ট। তবে প্রথম চার ব্যাটারই ডানহাতি হওয়ায় একজন বাঁহাতি ব্যাটারকে উপরের দিকে পাঠানো হতে পারে। সে ক্ষেত্রে অক্ষর প্যাটেলকে পাঁচ বা ছয় নম্বরে তুলে আনা হতে পারে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কেএল রাহুলকেও উপরের দিকে নামানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দলের প্রয়োজন বুঝে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে পারেন অক্ষর প্যাটেল ও কেএল রাহুল।পাঁচ ও ছয় নম্বরে আমরা পরিস্থিতি বুঝে প্ল্যান সাজাবে ভারত। গিল এদিন বললেন,’আমাদের ব্যাটিং অর্ডারে প্রথম চারটি জায়গা নির্দিষ্ট, আর সবাই ডানহাতি। তাই বাঁহাতি ব্যাটার প্রয়োজন হলে অক্ষর ভাই উপরে আসতে পারে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কেএল (রাহুল) ভাইও উপরে ব্যাট করতে পারে। তবে এই নিয়ে আমরা কিছুটা নমনীয় থাকতে চাই।’এর পাশাপাশি ঘাড়ের সমস্যা নিয়েও মুখ খুলেছেন গিল। ২০২৫ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের পেশিতে টান ধরেছিল গিলের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রায় এক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।তবে বর্তমানে কোনও অস্বস্তি নেই বলে জানিয়েছেন গিল। ব্যাটিং ও ফিল্ডিং— দু’টি ক্ষেত্রেই স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন তিনি। গিল বলেন, ‘কোনও সমস্যা নেই। প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেছি। ফিল্ডিং করতেও কোনও অসুবিধা হয়নি।’তবে দলের পাঁচ ও ছয় নম্বরে কারা নামবেন, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে বলে জানিয়েছেন শুভমন। ভারত অধিনায়ক বলেন, “পাঁচ ও ছ’নম্বরে বদল হতে পারে। প্রথম চার ঠিক আছে। চার জনই ডানহাতি। তাই পাঁচ নম্বরে বাঁহাতি ব্যাটার দরকার পড়লে অক্ষর ভাই নামবে। আর ডানহাতি দরকার পড়লে রাহুল ভাই নামবে। তাই ওটা নির্দিষ্ট রাখা হয়নি।”নিউজিল্যান্ড আবার চিন্তা করছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন “একটু তো ভয় লাগছেই। আপনারা জানেন, ওদের দেখতে ভিড় হয়। ওরা তারকা। রোহিত ও বিরাট ব্যাট করলে ভারত বাড়তি সমর্থন পায়।আমরা জানি, ওরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখনও ওরা এত ভাল খেলছে। ওদের থামানোর পথ খুঁজতেই হবে। আশা করছি, ইনিংসের শুরুতেই ওদের থামিয়ে দিতে পারব।”
রোহিত, কোহলি ছাড়াও শুভমনের কথাও শোনা গিয়েছে স্যান্টনারের মুখে। এই তিন জন ভাল খেললে যে আর কারও দরকার পড়বে না তা জানেন তিনি। স্যান্টনার বলেন, “ওরা নিজেদের কাজটা করে। রোহিত শুরু থেকে আক্রমণ করে। শুভমন ও বিরাট বড় ইনিংস খেলার লক্ষ্যে নামে। তাই ওদের তাড়াতাড়ি ফেরাতে না পারলে আমাদের উপরেই চাপ বাড়বে।”