Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেই চলেছেন কোহলি তবুও তাঁর মুখে সতীর্থদের প্রশংসা

ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেই চলেছেন কোহলি তবুও তাঁর মুখে সতীর্থদের প্রশংসা

Online Desk এপ্রিল 25, 2026
Koheli.jpg

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি যেন ভাগ্যকেও নিজের পক্ষে টেনে নিতে জানেন। ইনিংসের প্রথম বলেই ওয়াশিংটন সুন্দরের হাতে সহজ ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান তিনি। আর সেই একটামাত্র সুযোগই শেষমেশ কাল হয়ে দাঁড়ায় গুজরাট টাইটান্সের জন্য।
২০৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির ব্যাট থেকে বেরিয়ে আসে ৪৪ বলে অপরাজিত ৮১ রানের এক রাজকীয় ইনিংস। ধ্রুপদী শট আর আগ্রাসনের মিশেলে ৮ চার ও ৪ ছক্কায় সাজানো এই ইনিংসেই ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে যোগ্য সঙ্গ দেন দেবদত্ত পাড়িক্কল, যিনি মাত্র ২৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তবে শুধু ম্যাচ জেতানোই নয়, এই রাতটা কোহলির রেকর্ডবুকেও সোনার অক্ষরে লেখা থাকবে। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮০০টি চার ও ৩০০টি ছক্কার নজির গড়লেন তিনি। পাশাপাশি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৮০০ বাউন্ডারির মালিকও এখন কোহলি। ৮০০০ রানের গণ্ডি পেরিয়ে ৯০০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই কিংবদন্তির আগ্রাসন আর রানের খিদে আজও যেন সমান।
এর আগে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সকে বড় রান এনে দেন সাই সুদর্শন। মাত্র ৫৮ বলে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ২০০ পার করে দেন তিনি। সুদর্শনের ইনিংস সাজানো ছিল ১১ চার ও ৫ ছক্কায়। এই ইনিংসের মধ্যেই ৪৭তম ম্যাচে ২০০০ আইপিএল রান পূর্ণ করে ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ড। অধিনায়ক শুভমন গিল করেন ২৪ বলে ৩২ রান। বাটলার ১৬ বলে ২৫। সব নিয়ে গুজরাট তোলে ৩ উইকেটে ২০৫ রান।
কিন্তু শেষ হাসি হাসলেন কোহলিই। প্লে অফের পথে প্রথম ২ তে আপাতত আরসিবি। এই কৃতিত্ব সতীর্থদেরই দিলেন কিং কোহলি। তিনি জানালেন, ‘এই নিয়ে দ্বিতীয় বার দেবদত্ত এমন ইনিংস খেলে দেখা গেল। কখনও ওকে দেখবেন না যে ধরে খেলছে। তা সত্ত্বেও এত খোলা মনে খেলতে পারে। আমাদের ইনিংসের প্রথমার্ধে ওর ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম ক্রিজ়ে টিকে থাকতে যাতে ও চাপে না পড়ে। বল করার সময়ও আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। এক সময় ভেবেছিলাম ২৩০-২৩৫ রান উঠবে। তখনই বুঝেছিলাম পিচ ব্যাট করার পক্ষে খারাপ নয়। এই মরসুমে ব্যাটিংয়ের সবচেয়ে ভাল পরিবেশ পেয়েছি। জানতাম ক্রিজ়ে বেশি ক্ষণ টিকে থাকতে পারলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। দেব দারুণ খেলছিল। তাই বোলারদের চাপে ফেলাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের মধ্যে সেই সাহসটা ছিল। পাশাপাশি বাকিদের মতামতও শুনেছিলাম। জানতাম জুটিটা টিকে গেলে কোনও চাপ হবে। নিজের দক্ষতা বুঝতে পারলে এমন খেলাই সকলের থেকে বেরিয়ে আসে। অসাধারণ ব্যাটিং বিভাগ রয়েছে আমাদের। প্রতিভাদের দিকে তাকালে বুঝবেন, এই দলে ভাল শট খেলতে পারা ব্যাটার রয়েছে। যেমন টিম ডেভিড বা রোমারিয়ো শেফার্ডরা বড় শট খেলতে পারে। তেমনই ক্রুণাল পাণ্ড্যদের মতো চতুর ক্রিকেটারেরাও রয়েছে। তাই চালিয়ে খেলার আত্মবিশ্বাস পাই আমরা।পাঁচটা ম্যাচ খেলেই বেশ মজা পেয়েছি। নিঃসন্দেহে ক্রিকেট খেলার জন্য একটা বিশেষ জায়গা। আশা করি আবার এই মাঠে ফিরতে পারব। প্লে অফ আর ফাইনালে। বেঙ্গালুরুর মাঠ আলাদা অনুভূতি।’

Post Views: 82

Continue Reading

Previous: ইরান-আমেরিকা শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’, জনজীবন বিপর্যস্ত
Next: পরীক্ষার হলে জোর করে খোলানো হল পৈতে, হাতের সুতো ! তুঙ্গে রাজনৈতিক তরজা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.