Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রুটের দাপটে ম্যানচেস্টারে দিশেহারা ভারত

রুটের দাপটে ম্যানচেস্টারে দিশেহারা ভারত

Online Desk জুলাই 26, 2025
RoMussolini-13-2025-07-41453a9cede81ce0f99b8ca5611e0fe0-1200x675.jpg

স্পোর্টস ডেস্ক : ম্যাঞ্চেস্টারে হেসে খেলেই ৫০০ পার করে ফেলল ইংল্যান্ড। তৃতীয় দিনেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংসে ৩৫৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪। লিড ১৮৬ রানের। জ্যাক ক্রলি, ডাকেটদের দেখানো পথেই এদিন তরতর করে এগিয়ে যায় ইংরেজরা। সেখানে ভোঁতা হয়ে যায় বুমরাহ-সিরা-কম্বোজদের শান দেওয়া বোলিং। অলি পোপ ৭১ রানে ফিরলেও রুট যেন শিকড় বিস্তার করেই উইকেটে আটকে ছিলেন। থামলেন যখন, তখন তাঁর নামের পাশে ১৫০ রান। ২৪৮ বলে ১৪ চারের সাহায্যে তিনি এই রান করেন। একদিনেই সেরা তিন কিংবদন্তিকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর জায়গা দখল করেছেন জো রুট।

লাল বলের ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় এখন ইংল্যান্ডের ব্যাটিং মহাতারকার ওপরে রয়েছেন শুধু শচীন তেন্ডুলকর। প্রথম সেশনে ব্যক্তিগত ৩০ রানে পৌঁছে রুট পেছনে ফেলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান)। পরের বলেই কভার অঞ্চলে সিঙ্গেল নিয়ে ৩৪ বছর বয়সী ইংরেজ তারকা ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে (১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান)। এরপর অংশুল কম্বোজের বলে ডিপ পয়েন্টে এক রান নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও (১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান) অতিক্রম করেন রুট। তখন তার ব্যক্তিগত রান ছিল ১২০। এটা রুটের ৩৮তম সেঞ্চুরি। রুটের আউটের পর অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড। ১৩৪ বলে ৬ চারে ৭৭ রান নিয়ে উইকেটে আছেন স্টোকস। তাঁর সঙ্গী লিয়াম ডসনের রান ২১। এর আগে ২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড।

Post Views: 92

Continue Reading

Previous: “হামাস শান্তি চায় না, যুদ্ধই একমাত্র পথ”, ইজরায়েলকে যুদ্ধবার্তা ট্রাম্পের, গাজায় ফের রক্তপাত
Next: মর্যাদার কল্যাণী ডার্বি জিততে মরিয়া দুই প্রধানই

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.