Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানসাসে মেসিদের শিবিরের কাছে চলল গুলি, বিশ্বকাপ শুরুর আগে প্রশ্ন নিরাপত্তা নিয়ে

কানসাসে মেসিদের শিবিরের কাছে চলল গুলি, বিশ্বকাপ শুরুর আগে প্রশ্ন নিরাপত্তা নিয়ে

Online Desk জুন 9, 2026
messi.jpg

ওঙ্কার ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র হাতে গুনে তিন দিন বাকি। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার শিবিরের কাছে চলল গুলি। বিশ্বের অন্যতম বড় ইভেন্ট শুরুর আগে গুলি চালনার ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক তিন দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন থেকে বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর। তার মধ্যে ১১টি মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দুটি কানাডাতে। মার্কিন মুলুকের কানসাসে আর্জেন্টিনা ছাড়াও শিবির করেছে ইংল্যান্ড। সোমবার সেখানেই গুলি চালনার ঘটনায় জখম হয়েছেন নয় জন। কানসাস সিটির টুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ শোনা যায় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নয় জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল এই মুহূর্তে কানসাসে নেই।

উল্লেখ্য, ইংল্যান্ড ফুটবল দল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে কোস্টা রিকার বিরুদ্ধে। ফ্লোরিডায় হবে সেই ম্যাচ। ইংল্যান্ড কোচ টমাস টুখেল এই ম্যাচের আগে জানিয়েছেন, ইংল্যান্ডের সহ-অধিনায়ক হিসেবে ভূমিকা পালন করবেন ডেকলান রাইস। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন জুড বেলিংহ্যাম।

Post Views: 152

Continue Reading

Previous: গুজরাটে ‘অজ্ঞাত’ বুলডোজার গুঁড়িয়ে দিল প্রায় ১০০ বাড়ি, দায় এড়াল প্রশাসন
Next: তৃণমূলের বেসুরোদের দলে এবার অভিষেক ঘনিষ্ঠ সায়নী! খবর সূত্রের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.