Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটে ‘অজ্ঞাত’ বুলডোজার গুঁড়িয়ে দিল প্রায় ১০০ বাড়ি, দায় এড়াল প্রশাসন

গুজরাটে ‘অজ্ঞাত’ বুলডোজার গুঁড়িয়ে দিল প্রায় ১০০ বাড়ি, দায় এড়াল প্রশাসন

Online Desk জুন 9, 2026
buldozer.jpg

ওঙ্কার ডেস্ক: বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল প্রায় ১০০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই। গুজরাটের সুরাটে এই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। যদিও প্রশাসনের দাবি, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার নির্দেশ তারা দেয়নি। কার নির্দেশে এই পদক্ষেপ করা হল তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সুরাট পুরসভার তরফে জানানো হয়েছে, বাড়ি ভাঙার কোনও নির্দেশ তারা দেয়নি।

রিপোর্ট অনুসারে, গত ৩ জুন কাতারগাম এলাকার নাসিরনগর বস্তিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। যন্ত্র দানব দিয়ে বাড়িগুলিকে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশে এই ধ্বংসযজ্ঞ চলেছে। তাঁদের দাবি, ‘অভিযান’ চলাকালীন সেখানে হাজির ছিলেন সুরাট পুরসভার আধিকারিকরা। পুলিশের উপস্থিতিতেই বাড়িগুলি ভাঙা হয়েছে বলেও তাঁদের অভিযোগ। যদিও স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করেছে সুরাট পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, বাড়ি ভাঙার কোনও নির্দেশ তারা দেয়নি। আর এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুরসভা যদি নির্দেশ না দেয়, তাহলে কার নির্দেশে এই উচ্ছেদ অভিযান চলল? এর নেপথ্যে কী কারণ রয়েছে তাও স্পষ্ট নয়।

অন্য দিকে মাথা গোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে পরিবারগুলি। কোথায় তাঁরা আশ্রয় নেবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না। বহু মহিলা কান্নায় ভেঙে পড়েছেন। বিষয়টি নিয়ে কাতারগামের বিধায়ক বিনু মোরাদিয়া বলেন, ‘পুরসভার আধিকারিকরা রাস্তার মাপ নিতে গিয়েছিলেন। বাড়ি ভাঙতে যাননি। সরকারের কোনও নির্দেশ ছিল না। পুরসভার নথিপত্রেও এই অভিযানের কোনও রেকর্ড নেই।’

Post Views: 68

Continue Reading

Previous: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের বেসুরো বিধায়ক, সাংসদরা
Next: কানসাসে মেসিদের শিবিরের কাছে চলল গুলি, বিশ্বকাপ শুরুর আগে প্রশ্ন নিরাপত্তা নিয়ে

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.