Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের বেসুরোদের দলে এবার অভিষেক ঘনিষ্ঠ সায়নী! খবর সূত্রের

তৃণমূলের বেসুরোদের দলে এবার অভিষেক ঘনিষ্ঠ সায়নী! খবর সূত্রের

Online Desk জুন 9, 2026
sayani.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুপ্রাণিতও। সেই সায়নী ঘোষ এবার যুক্ত হতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী শিবিরে! যদিও আনুষ্ঠানিক ভাবে তৃণমূল সাংসদ এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

সোমবারই রাজধানী দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল কংগ্রেসের বেসুরো সাংসদরা বৈঠক করেন। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই বৈঠকে একাধিক সাংসদ যোগ দেন। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূলের বেসুরো সাংসদরা। সেখানে এনডিএ শিবিরে যুক্ত হওয়ার আর্জি জানানো হয়। যদিও সোমবার যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে সায়নী ঘোষের স্বাক্ষর ছিল কিনা তা জানা যায়নি। তবে সূত্রের দাবি, তৃণমূলের এই যুবনেত্রী বিদ্রোহী শিবিরে নাম লেখানোর জন্য যোগাযোগ শুরু করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে তাঁর সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল তাঁকে টিকিট দেয়। এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন সায়নী। এরপর ধীরে ধীরে মমতাকেই অনুসরণ করতে শুরু করেন অভিনেত্রী। পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি পরে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছে। সেই সায়নী ঘোষই এবার বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কার্যত রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে বসেছে তৃণমূল কংগ্রেস। আগেই রাজ্য বিধানসভার পরিষদীয় দল হাত ছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জয়ী ৮০ বিধায়কের মধ্যে সিংহভাগই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিয়েছেন। বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের নামে সিলমোহর দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায় সংখ্যার কারণে বিরোধী দলনেতা হতে পারেননি।

Post Views: 220

Continue Reading

Previous: কানসাসে মেসিদের শিবিরের কাছে চলল গুলি, বিশ্বকাপ শুরুর আগে প্রশ্ন নিরাপত্তা নিয়ে
Next: বিশ্বকাপে ভারত না থাকলেও নোরাহা ফতেহির কণ্ঠে মাতবে ফুটবল

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.