Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশ্বকাপে ভারত না থাকলেও নোরাহা ফতেহির কণ্ঠে মাতবে ফুটবল

বিশ্বকাপে ভারত না থাকলেও নোরাহা ফতেহির কণ্ঠে মাতবে ফুটবল

Online Desk জুন 9, 2026
Nora-2.jpg

ওঙ্কার ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফতেহি । তিনি বিশ্বকাপে ভারতের প্রতিনিধি। বিশ্বকাপ উপলক্ষে ফিফার পক্ষ থেকে সরকারিভাবে যে গানের অ্যালবাম তৈরি করা হয়েছে, তারই এক গানে নৃত্যশিল্পী হিসেবে দেখা যাচ্ছে নোরাকে। এই গান হল ‘স্যার স্যার’। মিউজিক প্রোডিউসার সঞ্জয় ও ফরাসি গায়ক ভেগেড্রিম এই গানের সঙ্গে যুক্ত। বিশ্বকাপের ঠিক আগে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। বিভিন্ন দেশের শিল্পীরা ফিফার হয়ে এই অ্যালবাম তৈরি করেছেন।

 

সেই অ্যালবামের সঙ্গে যুক্ত হতে পারা যে কোনও শিল্পীর পক্ষেই গর্বের বিষয়। নোরার কেরিয়ারে এই গান অন্যতম মাইলফলকবিশ্বকাপের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নোরা বলেছেন, “এই গান আমার কাছে বিশেষ। স্যার স্যার গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করার চেষ্টা করেছি। এমন গান তৈরি করার চেষ্টা করেছি যা সত্যিই সারা বিশ্বে সমাদৃত হয় এবং একইসঙ্গে অভিনব হয়। আমার পরিচয়ের সবটুকু একত্রিত করতে চেয়েছিলাম। আমার শিকড় মরক্কোয় কানাডাতেও আমার শিকড় আছে। এছাড়া ভারতে আমার বিশাল প্রভাব আছে।”

নোরা আরও বলেন, “আমি ভারতে প্রচুর ভালোবাসা পেয়েছি। দক্ষিণ এশিয়ার মানুষের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমার যাত্রায় সহায়ক হয়েছে।’বিশ্বকাপের গান প্রসঙ্গে নোরা আরও বলেছেন, ‘এই গান আরও অর্থপূর্ণ হয়ে উঠেছে। কারণ, গানের নেপথ্যে বেশ কয়েকজন ভারতীয় আছেন। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী, স্টাইলিং টিমে ভারতীয়রা আছেন। সবাই এই দর্শনকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। বিশ্বকাপের মতো মঞ্চের জন্য এই গান তৈরি করতে পারা আমার কাছে প্রায় অবাস্তব। আমার বৃত্ত সম্পূর্ণ হল বলে মনে হচ্ছে। বিভিন্ন সংস্কৃতি, শব্দ ও মানুষ একত্রিত হয়েছেন।“

Post Views: 63

Continue Reading

Previous: তৃণমূলের বেসুরোদের দলে এবার অভিষেক ঘনিষ্ঠ সায়নী! খবর সূত্রের
Next: আর জি করে ঠিক কী হয়েছিল? পারলে সত্যি বলুন, কাকলি-শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.