স্পোর্টস ডেস্ক : নেসনস কাপে ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। গত সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মুখে আঘাত পান সন্দেশ। তবুও তিনি ম্যাচের পুরো ৯০ মিনিট খেলেন। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই স্ক্যানে ধরা পড়ে তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। ফলে ৬ মাসের মত অনিশ্চিত এই ডিফেন্ডার। এদিন ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, সন্দেশ দেশে ফিরে আসছেন এবং তিনি টুর্নামেন্টের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।এদিকে শোনা যাচ্ছে, যেহেতু এই টুর্নামেন্ট ফিফা উইন্ডোর সময় নয় সেই কারণে সন্দেশের চিকিৎসার খরচ দেবে না এআইএফএফ, অপরদিকে অর্থ ব্যয় করবে না এফসি গোয়া ক্লাবও। সমস্ত খরচই সন্দেশকে করতে হবে। ফলে আরও একবার স্পষ্ট হয়ে উঠল ক্লাব বনাম জাতীয় দল। প্রসঙ্গত ফুটবলারদের চোট পাওয়ার আশঙ্কা থেকেই কাফা নেশনস কাপে কোনো ফুটবলার ছাড়েনি মোহনবাগান। তাজিকিস্তান ম্যাচে ভারত জিতলেও ইরানের মত শক্ত প্রতিপক্ষর কাছে হারে ভারত। ভারত এখনও গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে বুধবার আফগানিস্তানকে হারাতে পারলেই তৃতীয় স্থান নির্ধারক হবে।
