Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মাত্র ৩৫ বছরে চলে গেলেন বাগানের লিগ জয়ী প্রাক্তন ফুটবলার

মাত্র ৩৫ বছরে চলে গেলেন বাগানের লিগ জয়ী প্রাক্তন ফুটবলার

Online Desk ডিসেম্বর 27, 2025
xbf

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: প্রয়াত প্রাক্তন ফুটবলার সুখেন দে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহনবাগানের রক্ষণ ভাগের প্রাক্তন এই ফুটবলার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার। ভারতীয় রেলে কর্মরত ছিলেন তিনি। এদিন কর্মস্থলেই প্রয়াত হন সুখেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

সুখেন দের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ফুটবল ছাড়ার পর ভারতীয় রেলে চাকরি করতেন সুখেন। অন্যান্য দিনের মতো এ দিনও তিনি কাজে যোগ দেন। কিন্তু সেখানেই কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামী ১ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। সে দিন ৩৬ বছরে পা দিতেন সুখেন। কিন্তু জন্মদিনের কয়েক দিন আগেই থেমে গেল জীবনের রথ।

উল্লেখ্য, ২০১৪-১৫ মরসুমে মোহনবাগানের জার্সিতে আই লিগ জিতেছিলেন সুখেন দে। ছিলেন দলের সাফল্যের অন্যতম কাণ্ডারী। সেই মরশুমে আই লিগ জেতার জন্য স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো খেলা খেলেছিলেন। কারণ সেই সময়ে তিনি আটকে ছিলেন ওডাফা ওকোলিকে। নিজের প্রাইম টাইমে যিনি ছিলেন বিপক্ষের ডিফেন্ডারের কাছে ত্রাস। ওডাফা বল পাওয়া মানে নিশ্চিত গোল। সেই ওডাফাকে আটকে দিয়েছিলেন সুখেন দে।

Post Views: 130

Continue Reading

Previous: বছর শেষে জাঁকিয়ে শীতের আমেজ, জেলায় জেলায় কুয়াশার দাপট
Next: ম্যাপিং থেকে বাদ পড়া ভোটারদের শুনানি শুরু, কত জন ডাক পেলেন প্রথম দফায়?

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.