Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লুকা মার্দিচকে রেখেই দল ঘোষণা ক্রোয়েশিয়ার

লুকা মার্দিচকে রেখেই দল ঘোষণা ক্রোয়েশিয়ার

Online Desk মে 19, 2026
Croasia.jpg

স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপে রানার্স আর ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান। ২০২৬ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন ক্রোয়েশিয়ার। আর সেটা লুকা মাদ্রিচকে ছাড়া সম্ভবই নয়। তাই তো ৪০ বছর বয়সেও চোট কাটিয়ে মাঠে ফিরলেন তিনি। আসন্ন বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলে জায়গা করে নিলেন। চোট কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওলও। জানুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা এই সেন্টার ব্যাক গত সপ্তাহেই ম্যাঞ্চেস্টার এফসির হয়ে মাঠে ফেরেন।

সবশেষ দুই বিশ্বকাপে শেষ চারে ওঠা ক্রোয়েশিয়ার লক্ষ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ দালিচ বলেন, প্রথম লক্ষ্য কঠিন গ্রুপ পর্ব পার হওয়া। যদিও নির্দিষ্ট কোনও লক্ষ্য জানাতে চাননি তিনি। দালিচ বলেন, ”আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে, যা আমাকে আশাবাদী করে তোলে।”

২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া রয়েছে ‘এল’ গ্রুপে। তাদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর তাদের প্রতিপক্ষ পানামা ও ঘানা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার : ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।

ডিফেন্ডার : ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।

মিডফিল্ডার : লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।

ফরোয়ার্ড : ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

Post Views: 18

Continue Reading

Previous: সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
Next: ঝুঁকলেন ফলতার ‘পুষ্পা’, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির!

সম্পর্কিত গল্প

dilip-ghosh-cow.png

গোমাতাকে আদর করলে কমবে উচ্চরক্তচাপ! ‘গরুর দুধে সোনা’ পর ফের বিতর্কিত মন্তব্য দিলিপ ঘোষের

Online Desk মে 19, 2026
Untitled.png

পূর্বের ‘বিরোধী বয়কট’ রাজনীতিতে না নতুন মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গের বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও

Online Desk মে 19, 2026
Brazil.jpg

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

Online Desk মে 19, 2026

You may have missed

dilip-ghosh-cow.png

গোমাতাকে আদর করলে কমবে উচ্চরক্তচাপ! ‘গরুর দুধে সোনা’ পর ফের বিতর্কিত মন্তব্য দিলিপ ঘোষের

Online Desk মে 19, 2026
Untitled.png

পূর্বের ‘বিরোধী বয়কট’ রাজনীতিতে না নতুন মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গের বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও

Online Desk মে 19, 2026
HIGH-COURT.jpg

আর জি কর কাণ্ডে সিবিআইকে অকুস্থল সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

Online Desk মে 19, 2026
Brazil.jpg

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.