Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝুঁকলেন ফলতার ‘পুষ্পা’, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির!

ঝুঁকলেন ফলতার ‘পুষ্পা’, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির!

Online Desk মে 19, 2026
jahangir-khan.jpg

ওঙ্কার ডেস্ক: হাতে গুনে আর ৪৮ ঘন্টাও বাকি নেই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন শুরু হওয়ার। তার আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বহুল চর্চিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। যদিও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে। তার পরেও নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার ‘পুষ্পা’! নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিলেও ইভিএম মেশিনে তাঁর নাম থাকবে। কারণ আনুষ্ঠানিক ভাবে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।

সম্প্রতি ফলতায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে জাহাঙ্গিরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জাহাঙ্গিরের বিরুদ্ধে মূলত অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানো ও তোলাবাজি করার। কিন্তু ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের আগেই নিজেকে সরিয়ে নিলেন জাহাঙ্গির খান। মঙ্গলবার প্রচারের শেষ দিনেই সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী।

উল্লেখ্য, নির্বাচনের কথা মাথায় রেখে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে সোমবার রক্ষকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ আদালত জানিয়েছিল, আগামী ২৬ মে পর্যন্ত তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন। জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি এফআইআর-এর উপর রক্ষাকবচ দেয় আদালত। সেই সঙ্গে শর্তও বেঁধে দিয়েছিলেন বিচারপতি৷ তাঁকে নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয়। কিন্তু শেষমেষ ঝুঁকলেন পুষ্পা। নির্বাচনী ময়দান ছেড়ে পালিয়ে গেলেন তৃণমূল প্রার্থী।

Post Views: 69

Continue Reading

Previous: লুকা মার্দিচকে রেখেই দল ঘোষণা ক্রোয়েশিয়ার
Next: মুখ্যমন্ত্রীর হওয়ার পর প্রথমবার জেলা সফরে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.