Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর হওয়ার পর প্রথমবার জেলা সফরে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর হওয়ার পর প্রথমবার জেলা সফরে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী

Online Desk মে 19, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই প্রথম উত্তরবঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যেই উত্তরকন্যায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। দফায় দফায় পুলিশ আধিকারিকরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তরকন্যা চত্বরের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে ব্যানার ও পোস্টার।
উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, ওই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন উচ্চপদস্থ কর্মীরাও। তার পরেরদিন অর্থাৎ ২১ মে, ফের দক্ষিণবঙ্গে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে রাঢ়বঙ্গ সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। বৈঠকে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করার কথা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম জেলা সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এর আগে অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

Post Views: 42

Continue Reading

Previous: ঝুঁকলেন ফলতার ‘পুষ্পা’, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির!
Next: অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.