Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Online Desk মে 19, 2026
5.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় পালাবদল হতেই ফের খবরের শিরোনামে সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির শেখ শাহজাহানের কারনামা জেনেছিল বাংলা। এবার পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সন্দেশখালি ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলিকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। সূত্রের খবর, সন্দেশখালিতে শেখ শাহজাহানের দাপটেই তাঁর ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার পালাবদল হতেই অ্যাকশনে পুলিশ।
অভিযোগ, তৃণমূলের ব্লক সহ-সভাপতি শ্রীদাম হাওলিও একাধিক কুকর্মের সঙ্গে যুক্ত। ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি মামলাও দায়ের হয়েছিল। তবে তৃণমূলের সরকারের আমলে একের পর এক দুর্নীতি করেও বহালতবিয়তে ঘুরে বেড়াতেন এই ব্যক্তি। শেখ শাহজাহানের দাপটেই তাঁকে কেউ গ্রেফতারও করত না। এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর সন্দেশখালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, স্বরূপনগর থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, একুশের ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল স্বরূপনগরের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ করের। ছাব্বিশের পালাবদল হতেই পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছে শুভেন্দুর সরকার। তারপরই ফুল অ্যাকশনে পুলিশ।

Post Views: 75

Continue Reading

Previous: তৃণমূল সাংসদ সায়নী ঘোষের গলা কেটে আনলে মিলবে ১ কোটি টাকা; প্রকাশ্যে হুমকি বিজেপি নেতার
Next: লুকা মার্দিচকে রেখেই দল ঘোষণা ক্রোয়েশিয়ার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.