Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • নকআউটে জাপানের সামনে ব্রাজিল মেসিরা খেলবে কেপ ভার্দের সঙ্গে

নকআউটে জাপানের সামনে ব্রাজিল মেসিরা খেলবে কেপ ভার্দের সঙ্গে

Online Desk জুন 27, 2026
Japan-Brazil.jpg

স্পোর্টস ডেস্ক : ফিফা ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ জাপানের সামনে ব্রাজিল। এখনও পর্যন্ত প্রাথমিক নক আউট পর্বে চারটি ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়েছে। ২৮ জুন লস এঞ্জেলসে কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২৯ জুন হিউস্টনে জাপান ও ব্রাজিল মুখোমুখি হওয়া ছাড়া মন্টেরেতে মরক্কো খেলবে হল্যান্ডের বিরুদ্ধে। ১ জুলাই সান ফ্রান্সিসকোতে আমেরিকার বিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

ইতিমধ্যেই ১৯টি দল রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নিয়েছে। এরা হল আর্জেন্টিনা, কলম্বিয়া, ফ্রান্স, নরওয়ে, জার্মানি, আমেরিকা, মেক্সিকো, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইকুয়েডার, হল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া।

৩ জুলাই মিয়ামির আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপ এইচের দ্বিতীয় স্থানাধিকারী দল। গ্রুপ এইচে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। এই গ্রুপের যা পরিস্থিতি তাতে কে শীর্ষে থাকবে, কে দ্বিতীয় হবে সেটা নির্ভর করছে স্পেন-উরুগুয়ে ও কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ওপর। এই ম্যাচ দুটোর পরই জানা যাবে মেসিরা কাদের বিরুদ্ধে খেলবে।

গোটা বিশ্ব অধীর অপেক্ষায় আছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথ দেখার জন্য। সেটা সম্ভব হবে আর্জেন্টিনার মতো পর্তুগাল গ্রুপ পর্বে শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২য়ে এগোলে। তবে পর্তুগালের গ্রুপের যা অবস্থা, তাতে শেষ ম্যাচে কলম্বিয়াকে না হারাতে পারলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শীর্ষে থাকা সম্ভব হবে না। অবশ্য গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২ য়ে গেলেই শুধু হবে না, পর্তুগালকে ওই পর্বে ও শেষ ১৬র বাধা টপকে কোয়ার্টারফাইনালে জায়গা করে নিতে হবে। অন্যদিকে, আর্জেন্টিনাকেও রাউন্ড অফ ৩২ ও ১৬র ম্যাচ জিতে কোয়ার্টারফাইনাল যেতে হবে। এই সব কিছু মিললে কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মেসি ও রোনাল্ডো লড়াই দেখার সুযোগ পাবে গোটা বিশ্ব।

Continue Reading

Previous: ‘আলোচনাই নির্ভরযোগ্য পথ,’ ভারত ও পাকিস্তানকে বার্তা কাশ্মীরের হুরিয়ত নেতার
Next: তোলাবাজি, শ্লীলতাহানির মামলায় আটক তৃণমূল কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.