খেলাধুলোর সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত চোট-আঘাত। সেই প্রতিবন্ধকতা জয় করে কী ভাবে আবার সবুজ মাঠে ফিরে আসা যায় স্বমহিমায়, তা নিয়েই এক সেমিনার হয়ে গেল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মনিপাল হসপিটালসের যৌথ উদ্যোগে।
এই আলোচনায় অংশ নিতে বেঙ্গালুরু থেকে উড়ে এসেছিলেন ডাঃ সুনীল জি কিনি (বিভাগীয় প্রধান ও কনসালট্যান্ট – অর্থোপেডিক ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড (মেন ব্রাঞ্চ), বেঙ্গালুরু)।
সিএসজেসি-সগড়ভাঙা ফুটবল অ্যাকাডেমির ফুটবলারদের চোট-আঘাত নিয়ে তাদের সঙ্গে দীর্ঘ কথা বলেন ডাক্তার সুনীল জি কিনি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্পোর্টস ডেস্ক: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খেলাধুলাজনিত চোটের চিকিৎসার ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুস্থতার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। দ্রুত রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে এবং পুনরায় চোট পাওয়ার ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু চোট থেকে সুস্থ করে তোলা নয়, বরং ব্যক্তিকে তাঁর স্বাভাবিক চলাফেরা, আত্মবিশ্বাস এবং পছন্দের শারীরিক কার্যকলাপে ফিরে যাওয়ার সক্ষমতা প্রদান করা।’
ক্লাবের পক্ষ থেকে ডাক্তার সুনীল জি কিনিকে সংবর্ধিত করা হয়।