Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত। শুক্রবার ওপেনার যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুলের দুরন্ত অর্ধশতরানের সুবাদে দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ১ উইকেটে ১৫৯। এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৮ রানে। ফলে এখনও ২০৯ রানে পিছিয়ে ভারত। মাত্র ৮৯ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন যশস্বী। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি বাউন্ডারিতে। প্রথম উইকেটে কেএল রাহুলের সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ গড়েন। ৫২ রানে অপরাজিত রাহুল। উইকেটের অন্য প্রান্তে আছেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর সংগ্রহ ১৬ রান।ওয়েলিংটনে দ্বিতীয় দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৩ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপসের দুরন্ত ব্যাটিংয়ে বড় রানের দিকে এগিয়ে যায় কিউয়িরা। ষষ্ঠ উইকেটে ২০০ রানের গণ্ডি পার করে তাঁদের জুটি। নিজের শতরানও পূর্ণ করেন ফিলিপস। ১১৮ রান করে আউট হন। আগের দিন ৯৪ রানে অপরাজিত ছিলেন। উইকেটের একপ্রান্ত আগলে রেখে দুরন্ত ইনিংস খেলেন নিকোলস। ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অন্য প্রান্তে পরপর উইকেট হারানোয় শেষপর্যন্ত আর লড়াই চালিয়ে যেতে পারেননি। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশের মাটিতে টেস্টে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়লেন তিনি। নিউ জিল্যান্ডের মাটিতে এটাই ছিল রাহুলের প্রথম টেস্ট ম্যাচ, আর প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি করলেন। কিউইদের বিরুদ্ধে টেস্টে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি, যা ভারতের ব্যাটিং লাইনআপকে দারুণভাবে চাঙ্গা করে তুলেছে।

দীর্ঘ ১৭ বছরের খরা কাটল
রাহুলের এই সাফল্যের পাশে উজ্জ্বল হয়ে রয়েছে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর ওপেনিং জুটিও। নতুন বলের সুইং আর কিউই পেসারদের চাপ সামলে দুজনে মিলে যে জমাট শুরুটা দিলেন, তাতে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ওপেনিং জুটির পঞ্চাশোর্ধ্ব রানের দীর্ঘ ১৭ বছরের খরা কাটল। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ওপেনার হিসেবে রাহুলের ঝুলিতে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল, কিন্তু নিউ জিল্যান্ডের খাতাটা ফাঁকা ছিল। কিউইদের মাটিতে সেই অপূর্ণতা ঘুচিয়ে দিয়ে সেনা দেশের চারটি দেশেই ওপেনার হিসেবে পঞ্চাশ পেরোনোর তালিকাটা সম্পূর্ণ করলেন ডানহাতি এই ব্যাটার।
এক প্রশ্নের উত্তরে আকাশ বলেছেন, ‘‘গম্ভীর স্যর রিহ্যাবের সময় নিয়মিত আমার খোঁজ রাখতেন। দীর্ঘদিন পরে চোট সারিয়ে ফিরে দলের হয়ে সাফল্য পেয়ে খুশি আকাশদীপ আর প্রশংসা করলেন কোচ গৌতম গম্ভীরের। বলে দিলেন গম্ভীর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তিনি বললেন , ‘এখন কেমন আছ।’ জোরে বোলারদের ক্ষেত্রে বড় চোট সারিয়ে মাঠে ফেরা বেশ কঠিন হয়। কিন্তু কোচ সব সময় যোগাযোগ রাখতেন। আমায় উৎসাহ দিতেন। রিহ্যাবের সময় নিজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছি। সব মিলিয়ে ওই সময় আমার কখনও মনে হয়নি ক্রিকেট থেকে দূরে রয়েছি।রিহ্যাবের সময় বোলিং নিয়ে পরিশ্রম করেছি। যে সব জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, সে সব নিয়ে খেটেছি। আরও শক্তিশালী ভাবে মাঠে ফিরতে চেয়েছিলাম। সব মিলিয়ে আমার মনে হয়নি এক-দেড় বছর ক্রিকেটের মূলস্রোত থেকে দূরে ছিলাম। ভারত ‘এ’ দলের হয়ে পারফর্ম করতে পেরেও ভাল লেগেছিল। আত্মবিশ্বাস বাড়ে।’’

রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো ব্যাটারদের আউট করেছেন আকাশ। ফিলিপসকে আউট করে হেনরি নিকোলসের সঙ্গে তাঁর ২১৬ রানের জুটি ভাঙেন। দলকে স্বস্তি দেওয়ার প্রসঙ্গে আকাশ বলেছেন, ‘‘ওই বলটায় একটু বাড়তি চেষ্টা করেছিলাম। বল একটু বেশি সুইং করাতে চেয়েছিলাম। একটু বাইরে থেকে বল করেছিলাম। যাতে ব্যাটার শট নেওয়ার চেষ্টা করে। ওদের মনোভাব বুঝে বল করার চেষ্টা করছিলাম। বলব না, বলটা দারুণ কিছু ছিল। একটা নির্দিষ্ট জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। তবে ওই বলটায় একটু বাড়তি চেষ্টা করেছিলাম, যাতে যেটা চাইছিলাম, সেটা হয়।’’

দ্বিতীয় দিনের পিচ নিয়ে খুশি আকাশ। বলেছেন, ‘‘প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট কিছুটা মন্থর হয়ে যায়। দ্বিতীয় দিন সকালে নতুন বল নিয়ে আমরা কিন্তু পিচের সাহায্য পেয়েছি।’’ বল পুরনো হয়ে গেলে কি সমস্যা হচ্ছে? আকাশের বক্তব্য, ‘‘পুরনো বলের ক্ষেত্রে আমাদের দুটো লক্ষ্য থাকে। প্রথমত, রান আটকানো। দ্বিতীয়ত, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বল করা। এই পিচে বল করার অভিজ্ঞতা হল, রান আটকাতে হলে সাধারণ ভাবে বল করতে হবে লাইন-লেংথ ঠিক রেখে।’’

Continue Reading

Previous: কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Next: স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.