Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এসআরএফটিআইয়ে উপাচার্যকে হেনস্থা ও দফতরে ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত ৬ পড়ুয়া

এসআরএফটিআইয়ে উপাচার্যকে হেনস্থা ও দফতরে ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত ৬ পড়ুয়া

Online Desk অক্টোবর 16, 2026
1000393931.jpg

ওঙ্কার ডেস্ক: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় পড়ুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল কর্তৃপক্ষ। উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা এবং তাঁর দফতরে ভাঙচুরের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে। ডিন কাউন্সিলের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বহিষ্কৃত পড়ুয়াদের মধ্যে রয়েছেন শুভম ওয়ায়দাণ্ডে, অ্যারন পি জয়, আপ্পু সোমন, অভিলাশ বি নায়ার, নাচিকেত শশীকান্ত পাওয়ার এবং ধিবাহার এম।প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমেরাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে শুভম ওয়ায়দাণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি, উপাচার্যের দফতরে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে বাকি পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেয় এসআরএফটিআই কর্তৃপক্ষ। ডিন কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ছয় জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।

শৃঙ্খলাভঙ্গ ও নিরাপত্তারক্ষীদের হেনস্থার অভিযোগ
বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার কথা জানায় কর্তৃপক্ষ। সেখানে কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে শৃঙ্খলাভঙ্গ, দেওয়ালে আপত্তিকর গ্রাফিতি লেখা এবং উপাচার্যের দফতরে নিরাপত্তারক্ষীদের হেনস্থা করা। বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে উপাচার্যের দফতরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর অভিযুক্ত পড়ুয়াদের শোকজ করা হয়। উপাচার্যকে হেনস্থা এবং দফতরে ভাঙচুরের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ডিন কাউন্সিলের সুপারিশের পর ছয় পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত সামনে আসে।

Continue Reading

Previous: পুজোর আগে রাস্তা রাঙাতে গিয়ে বিপত্তি, চিংড়িঘাটায় বাইক স্লিপ করে দুর্ঘটনা, রঙের মান নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
Next: সহকর্মীর সঙ্গে সম্পর্ক, মার্কিন মুলুকে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের!

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.