Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সরকারি হস্তক্ষেপ, শ্রীলঙ্কার বোর্ডকে নির্বাসনে পাঠালো আইসিসি

সরকারি হস্তক্ষেপ, শ্রীলঙ্কার বোর্ডকে নির্বাসনে পাঠালো আইসিসি

Online Desk নভেম্বর 11, 2023
ka.png

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দেশে ফিরেছেন সে দেশের ক্রিকেটাররা। এরই মধ্যে খারাপ খবর পেলেন দাসুন শনাকা-কুশল মেন্ডিস’রা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড’কে বরখাস্ত করল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা(ICC)। যার পিছনে সরকারের হস্তক্ষেপকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে আইসিসি।

শুক্রবার বৈঠকে বসেছিল আইসিসি। এরপরই একটি বিবৃতিতে তারা জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিয়ম ভঙ্গ করেছে। আইসিসি’র সদস্য হিসেবে তাদের স্বাধীন ভাবে কাজ করার কথা। তাই সেখানে সরকারের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আগামী ২১ নভেম্বর এই বিষয়টি নিয়ে বৈঠকে বসবে আইসিসি। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তাদের পক্ষ থেকে। তবে এই নিষিদ্ধকরণের সময়সীমা যদি বাড়ানো হয় সে ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে ক্রিকেটারদের। কারণ, এই তকমা নামের পাশ থেকে না উঠলে আইসিসি আয়োজিত কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না শ্রীলঙ্কা।

দিন কয়েক আগেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড’কে বরখাস্ত করেন। এরপরেই আদালতের দ্বারস্থ হন বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তাঁর অভিযোগ ছিল, নিয়ম ভেঙে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী। শাম্মি’র আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। তবে এই আবহে আইসিসি’র পক্ষ থেকে গোটা বোর্ড’কে বরখাস্ত করায় পুরো বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: কৃত্রিম উপায়ে বৃষ্টিতে না, সুপ্রিম কোর্টের
Next: বিশ্বকাপের পরেই অবসর বিতর্কিত নবীন উল হকের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.