Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরকারি হাসপাতালে জন্ম টেস্টটিউব বেবির

সরকারি হাসপাতালে জন্ম টেস্টটিউব বেবির

Online Desk অক্টোবর 5, 2024
RTRT.jpg

সঞ্জয় রায়চৌধুরী, ওঙ্কার বাংলা: যেখানে টেস্টটিউব বেবির ভ্রূণ তৈরি করতে লাখ টাকার প্রশ্ন সেখানে বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি। আরজি কর কান্ডের আবহে এ যেনো এক চিকিৎসা বিপ্লব। স্বাভাবিকভাবেই ঘটনায় হাসি ফুটেছে বাবা মা মুখে।

হাসপাতালে শিশু বিভাগের উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো আগেই তৈরি করা হয়েছিল। টেস্টটিউব বেবির স্রষ্টা প্রয়াত চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী সুদর্শন ঘোষ দস্তিদার ছিলেন এই দায়িত্বে। তবে বেসরকারি হাসপাতালে আড়াই থেকে পাঁচ লাখ টাকা লাগে টেস্টটিউব বেবির ভ্রুণ তৈরি করতে। গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা একেবারেই সম্ভব হয় না। তবে এবার সরকারি হাসপাতালে এটাই সম্ভব হলো। যেটা ঘটেছে এসএসকেএম হাসপাতালে।

সুদর্শন ঘোষ দস্তিদার কথাই ‘‌ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম হল টেস্টটিউব বেবির। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে ‘ ।

উল্লেখ্য, ভারতে আইভিএফ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছিল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। এই মুহূর্তে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিকিৎসা পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ছয়টি পর্যায় থাকে। প্রতিটি সাইকেলের খরচ পড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা। তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয়। যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও তাঁর সাফল্যের হার ১০০ শতাংশ হয় না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ। তবে সরকারি হাসপাতালে এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটলো।

Post Views: 125

Continue Reading

Previous: ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু হল কমপক্ষে ৩০ জনের!
Next: ডায়ালিসিস পরিষেবা চালু হল ডোমকল হাসপাতালে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.